Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়া নিয়ে সিউড়িতে সংঘর্ষ, উত্তেজনা, আহত ১ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়া নিয়ে সিউড়িতে সংঘর্ষ। অনুব্রত ও কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি। আহত দিলখুস আলম নামে এক তৃনমুল সমর্থক ।যিনি কাজল শেখের অনুগামী। ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ী থানা(Siuri P.S.) এলাকার দেশালপুর গ্রামে। জানা গিয়েছে, ইদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে। ওই ব্যানারে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক ও কাজল সেখের ছবি ছিল। সেই ব্যানার শনিবার রাতে ছেড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথা কাটাকাটিও হয় শনিবার রাতে।

পুলিশ গিয়ে সেই সমস্যা মিটিয়ে দেয়।রবিবার সকালে কাজল শেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিলেন তাকে অনুন্রত অনুগামীরা মারধোর করে বলে অভিযোগ। তার নাম দিলখুস আলম। তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অনুব্রত(Anubrata) অনুগামীরা অভিযোগ অস্বীকার করেছে , তারা জানিয়েছে এটা সাজানো ঘটনা। ফলে নতুন করে এই ব্যানার ছেড়া এবং সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের সিউড়ি(Siuri)। পুলিশ আহত তৃণমূল কর্মীর বয়ান রেকর্ড করেছে। অপরদিকে এই হামলা বিজেপি দুষ্কৃতীরা চালিয়েছে বলে দাবি করা হলেও অনুব্রতর অনুগামীরা দাবি করেছেন কাজল শেখ এইসব ঘটনা ঘটাচ্ছে। যে গ্রামে এই ঘটনা ঘটেছে সেই গ্রাম পুরোপুরি সংখ্যালঘু এলাকা।

সেখানে বিজেপির কোনো অস্তিত্ব বা সংগঠন নেই। ক্ষমতা দেখাতেই দলের অপর গোষ্ঠী এইসব কাণ্ড ঘটাচ্ছে। এদিকে বীরভূমে তৃণমূলের তোর কলহ রুখতে এবং সেখানকার কোড কমিটিকে করা বার্তা দিতে আগামী ১৪ জুন দক্ষিণ কলকাতার ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তার কার্যালয়ে কোর কমিটি সদস্যদের ডেকে পাঠিয়েছেন বৈঠক করার জন্য। সেখানে দলের রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমান ৯ সদস্যের বীরভূমের কোর কমিটিকে দলের নির্দেশিকা জানাবেন বলে সূত্রের খবর।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00