বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও কলকাতায় উত্তরবঙ্গের বহু মানুষ যেতে পারেনি।তাই এবার তাঁদের আবেদনে সাড়া দিয়েই লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন হতে চলেছে শিলিগুড়িতে(Siliguri)। সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে কাওয়াখালী ময়দানে রবিবার লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন,সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক ও লক্ষ কন্ঠে গীতাপাঠ আয়োজক কমিটির সম্পাদক নিরগুনানন্দ ব্রক্ষ্মচারি। প্রায় ১০০ ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) থাকবে এই লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান ময়দানকে ঘিরে।

বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন সাধু সন্ন্যাসী এই অনুষ্ঠানের যোগ দিতে পারেন।তিনি বলেন,আগামী ১৫ই ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজন করা হয়েছে মেগা গীতাপাঠ চক্রের।তবে আগামী বছর আবারও এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে।বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানবসম্পদের অবমূল্যায়ন হচ্ছে,একমাত্র গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে।সংসদের লক্ষ্য হল মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া।তিনি প্রশাসনের কাছে আবেদন করেন এদিন এই গীতা পাঠকে ঘিরে ট্রাফিক ব্যাবস্থার কিছুটা অসুবিধা হবে কাওয়াখালী এলাকায়।মানুষের যাতে অসুবিধা না হয় তার দিকে যেনো নজর রাখে প্রশাসন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি বাংলাদেশের(Bangladesh) ২০০ জন সাধু সন্ন্যাসীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে এসে দেশের মোল্লা ইউনূস সরকার বাধা সৃষ্টি করে তাহলে পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ সংগঠিত হবে। এই লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটি বাংলাদেশের সম্প্রতি যে হিন্দুদের ওপর অবিরত আক্রমণ চলছে তার জন্যই সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে গোটা অনুষ্ঠানটি সেখানকার সংখ্যালঘুদের জন্য সমর্পণ করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবি তুলে জানানো হয়েছে রবিবার লক্ষাধিক সনাতনীদের সমাগম ঘটবে কাওয়াখালী ময়দানে। কিন্তু আক্রমণ বন্ধ না হলে সীমান্তে এরপর কোটি কোটি সনাতনী পৌঁছে যাবে। সেদিন কিন্তু গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনো সময় আছে বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক এবং শান্তি ফিরিয়ে আনুক।

শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]