শিলিগুড়িতে ভেজাল শ্যাম্পু তৈরির কারখানায় পুলিশের হানা, গ্রেফতার ৯

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: ভেজাল শ্যাম্পু তৈরির গোপন কারখানায় হানা দিল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের(Siluguri Corporation) ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া সংলগ্ন খুরেশি মোল্লা এলাকায়। অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেফতার করেছে।ধৃতদের নাম উসমান, চাঁদ বাবু, সাহেল খান, রোহিত, সাহা জান, বিকি খান, সাহিল ও টিটু, সামির। এরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল পাণ্ডা আগ্রার(Agra) বাসিন্দা জাহাঙ্গীর খান(Zahangir Khan)।

আগেও তিনি পাটনায়(Patna) একই ধরনের ভেজাল কারবার চালাত। পরে সেখান থেকে শিলিগুড়িতে এসে এই বেআইনি ব্যবসা শুরু করে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা কয়েকদিন আগে এই এলাকায় এসে একটি বাড়ি ভাড়া নিয়ে কারখানা গড়ে তোলে। দিল্লি থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের খালি বোতল, প্যাকেট এবং রঙিন লিকুইড(Colour Liquid) এনে, ঘরের ভিতরেই সেই তরলে রঙ মিশিয়ে নামী কোম্পানির শ্যাম্পুর মতো প্যাকেট তৈরি করা হতো। এরপর তা বাজারে বিক্রির জন্য পাঠানো হত।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শ্যাম্পু, খালি বোতল, নামী ব্র্যান্ডের প্যাকেট এবং কেমিক্যাল (Camical)উদ্ধার করেছে।ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে অনুমান। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। কোথায় কোথায় এই জাল শ্যাম্পু ছড়িয়ে দেওয়া হত তা জানার চেষ্টা করছে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]