Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শ্রদ্ধা’র উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নবমী উদযাপন

একদিন দল বেঁধে কজনে মিলে। এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনভর হই-হুল্লোড় করে প্যান্ডেল হপিং করল একদল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন দল বেঁধে কজনে মিলে।  এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনভর হই-হুল্লোড় করে প্যান্ডেল হপিং করল একদল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর। গতানুগতিক জীবন ছেড়ে বাইরে বেড়িয়ে খানিকটা মুক্ত বাতাস নিল ওরা।

জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রদ্ধা’ এরা গত কয়েকবছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষকে নিয়ে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে নিয়ে গিয়ে তাদের দুর্গা প্রতিমা দর্শন করায়। আর এই দিনটির জন্য বছরভর অপেক্ষা করে থাকে এইসব মানুষেরা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার নবমীর দিন সকাল সকাল পুজো পরিক্রমা শুরু করে তারা। এদিন সকালেই সকলে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিলেন। এরপর আসে বাস। একে একে সকলে বাসে উঠে বসবার পর তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় শহর সংলগ্ন একটি চা বাগানে। সেখানে খানিক্ষন আনন্দ করার পর তাদের নিয়ে চলে আসা হয় শহরে। শুরু হয় প্যান্ডেল হপিং। একে একে শহরের সেরা পুজো দেখার পর বিকেলের দিকে সবাই মিলে চলে আসে বৈকন্ঠপুর রাজবাড়ি। সেখানে প্রতিমা দর্শন করার পর তাদের বাড়ি পৌঁছে দিয়ে কর্মসূচি শেষ হয়।

এদিন ‘শ্রদ্ধার’ পক্ষ থেকে দুপুরে তাদের জন্য ছিল খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। পুজোয় এভাবে ঘুরতে পেরে খুবই আনন্দিত সকলে। স্নিগ্ধা চক্রবর্তী নামে এক অভিভাবিকা জানালেন, ‘শ্রদ্ধা আমাদের সকলকে নিয়ে প্রতিবছর পুজোতে খুব আনন্দ করায়। এই করোনা কালেও ব্যতিক্রম ঘটেনি। আজ আমরা দিনভর খুব আনন্দ করে কাটালাম।’ সংগঠনের সম্পাদক সুমন বসু রায় বলেন, ‘কোভিড পরিস্থিতি এবার কিছুটা স্বাভাবিক রয়েছে। তাই নবমীর দিন তাদের নিয়ে একটু হই হুল্লোড় করে সময় কাটালাম।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00