Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাসমেলার ব্যবসায় ঘাটতি ১০০ কোটি টাকা, লোকসানে ব্যবসায়ীরা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেলার মেয়াদ মাত্র ১৫ দিনের, ফলত ব্যবসায় লাভের মুখ না দেখেই ফিরছেন ব্যবসায়ীরা। কোচবিহারের চকির রাসমেলায় এমনই এক ছবি ধরা পড়েছে। প্রতি বছরের ন্যায় কোচবিহার পুরসভার উদ্যোগে গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছিল রাসমেলা। শেষ হলো ৩০ নভেম্বর, শনিবার। আর মেলা শেষে জানা গেল, গতবারের তুলনায় এ বারে ব্যবসা কমে গিয়েছে প্রায় ১০০ কোটি টাকার। এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী শিবিরের।

কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান, “২০২৩ সালে রাসমেলায় প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এ বার সেই অঙ্ক কমে দাঁড়িয়েছে ১৩০-১৪০ কোটি টাকায়। আরও অন্তত পাঁচ দিন মেলা হতেই পারত। রাজাদের আমলে একমাস ধরে চলত মেলা। সেটা কমতে কমতে ২০ দিনে এসে দাঁড়িয়েছিল। এ বার ১৫ দিনেই মেলা শেষ করতে হলো। যাঁরা বাইরে থেকে ব্যবসা করতে এসেছিলেন তাঁরা ভালো ভাবে ব্যবসাটাই করতে পারলেন না।“ পুরসভা প্রথম থেকেই চেয়েছিল, মেলা হোক কুড়ি দিনের। কিন্তু প্রশাসনের তরফে অনুমতি মেলেনি। জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার কারণে কুড়ি দিনের মেলা করার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।’

দীর্ঘ বছর ধরে মেলায় ব্যবসা করতে আসা এক ব্যবসায়ীদের মতে, ‘এরপরে আর রাসমেলায় আসা যাবে না। আগের চেয়ে খরচ অনেক বেড়ে গিয়েছে। তার উপরে আবার মেলার দিনও কমিয়ে দেওয়া হলো। মাস শুরুর আগেই শেষ হয়ে গেল মেলা। ব্যবসা জমল কই!’ অন্যদিকে আরও এক ব্যবসায়ীর দাবি, ‘অনেক ক্রেতাই জানাচ্ছেন মাসের শেষ। তবুও জোর করেই শেষদিনের মেলায় এলাম। শুধু ঘুরেফিরে, কিছু খাওয়াদাওয়া সেরেই চলে যাব। এখনও বেতন হয়নি। মাসপয়লার পরে আরও কয়েকটি দিন মেলা চললে কেনাকাটা করতে পারতাম।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00