Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারে অনুষ্ঠানে বাড়িতে চটুল নাচে গিয়ে শ্যামনগরের তরুণীর রহস্যজনক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর : বিহারে অনুষ্ঠান বাড়িতে চটুল নাচে গিয়ে রহস্যজনক মৃত্যু শ্যামনগরের তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, মৃতা তরুণী বছর ১৮’র। তার নাম নন্দিতা দাস। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজীনগর (Netajinagar) কলোনি। অভিযোগ কয়েকদিন আগে নন্দিতাকে ক্যাটারিংয়ের নাম করে বিহারে সিওয়ান জেলার মাধবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। শ্যামনগর (Shyamnagar) রাহুতার শালবাগানের বাসিন্দা খুশি মজুমদার মিথ্যা বলে বিহারে নিয়ে গিয়েছিল। অভিযোগ খুশির সঙ্গে নন্দিতার কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরেই খুশিকে মারধোর করার অভিযোগ উঠেছে খুশি ও তার দলবলের বিরুদ্ধে। গত ১লা ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরদিন ২ ডিসেম্বর বিহারে যান মৃতার পরিবার। সেখান থেকে মৃতদেহ শ্যামনগরে বাড়িতে ৩ ডিসেম্বর আনা হয়।

মৃতার পিতা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এরপর ৫ ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়।

জগদ্দল থানার (Jagatdal P.S.) পুলিশ বিহারে (Bihar) গিয়ে ঘটনায় অভিযুক্ত খুশি মজুমদার, সুজিত ঘোষ, অমিত বিশ্বাস-সহ পাঁচজনকে গ্রেপ্তার করে জগদ্দলে নিয়ে আসে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ,তারা এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কম বয়সী কিশোরীদের অন্য রাজ্যে নিয়ে গিয়ে চটুল নাচে ব্যবহার করে প্রচুর টাকা রোজগার করত।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00