Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেট লেডি, গ্রেট লিডার! আখ্যা শত্রুঘ্নের

জামুড়িয়ায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের একজন গ্রেট লেডি, গ্রেট লিডার বলেও চিহ্নিত করলেন শত্রুঘ্ন সিনহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১২ এপ্রিল। তাই ডান-বাম সব পক্ষই এখন নেমে পড়েছে প্রচারে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে(Shatrughna Sinha)। মঙ্গলবার সেই শত্রুঘ্ন সিনহা জামুড়িয়ায়(Jamuria) দাঁড়িয়ে শুধু বাংলায় কথা বলে প্রচার সারলেন তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বিশ্বের একজন গ্রেট লেডি, গ্রেট লিডার বলেও চিহ্নিত করেন। পাশাপাশি ‘খেলা হবে’ ডাকও দেন।

মঙ্গলবার জামুড়িয়ায় প্রচারে নেমেই বাংলায় বক্তব্য রেখে হাততালি কুড়িয়ে আমজনতার মন জয় করে নেন শত্রুঘ্ন সিনহা। সেই সঙ্গে সেখানকার দলীয় কর্মীসভায় বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদেশ নয়, সারা বিশ্বের একজন গ্রেট লেডি। একজন গ্রেট লিডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিপক্ষ দলকে রীতিমতো জবাব দিতে আজ আপনাদের সামনে আসা। খেলা হবে। বিরোধীদের খামোশ করে দিতে হবে। মমতা দিদির খেলা এবার আসানসোলেও হবে। মানুষ উন্নয়নের সমর্থনেই ভোট দেবেন। যদি আমার কোথাও কোনও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন।’ শত্রুঘ্নের জন্য এদিন জামুড়িয়াতে দলীয় কর্মী সভার আয়োজন করা হলেও তাঁকে দেখতে ও তাঁর কথা শুনতে আমজনতার বাঁধ ভাঙা ভিড় আছড়ে পড়ে কর্মীসভাতে। আর সেই ভিড় দেখেই তৃণমূলের(TMC) নেতাদের দাবি, এবারে আর বিজেপিকে(BJP) আসানসোল থেকে জিততে হচ্ছে না। তৃণমূলই এবার আসানসোলে শেষ হাসি হাসবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00