Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: ফেসবুকে ইনভেস্টমেন্ট – এর প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে খোয়া গেল লক্ষাধিক টাকা। ঘটনা তদন্তে একজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, সল্টলেকের EC ব্লকের বাসিন্দা সাহেল আগরওয়াল বিধাননগর সাইবার ক্রাইম থানায়(Bidhannagar Cyber Crime P.S.) এসে অভিযোগ করেন যে তিনি সম্প্রতি একটি ফেসবুকে বিজ্ঞাপন দেখতে পান যেখানে শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে অধিক উপার্জনের কথা বলা হয়েছে।

সেই বিজ্ঞাপন মারফত তিনি একটি whatsapp গ্রুপে যুক্ত হন এবং সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার কথোপকথনে তিনি জানতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে বিপুল পরিমাণ মুনাফা হতে পারে। এই প্রলোভনে পড়ে তিনি লক্ষাধিক টাকা বিনিয়োগ করেন ।তবে পরবর্তীতে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ মুকুন্দপুর এলাকা থেকে দ্বীপ বারুই নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00