Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তিপুরে মাঝ রাতে একের পর এক বাড়িতে মিলছে ফুল ,বেলপাতা ,কালো শস্য, শ্মশানের ছাই !

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ফুল ,বেল পাতা ,কালো শস্য, শ্মশানের ছাই এ সমস্ত প্রতিবেশীদের বাড়িতে ফেলে তুকতাক করে অমঙ্গল এবং অনিষ্ট করার অভিযোগ এক গৃহবধুর বিরুদ্ধে।আক্রান্ত পরিবারের পাল্টা অভিযোগ মিথ্যে ঘটনা সাজিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। তাদের বসতভিটে নিয়ে প্রোমোটারি করার উদ্দেশ্যে ফুল, বেলপাতা, কালো শস্য ,শ্মশানের ছাই এ সমস্ত দিয়ে একের পর এক প্রতিবেশীদের বাড়িতে ফেলে রোগ বাগ সৃষ্টি করে তাদের অমঙ্গল সাধন করছেন পাড়ায় বাস করা এক গৃহবধূর বিরুদ্ধে এমনই অভিযোগ প্রতিবেশীদের।

অন্যদিকে, পরিবারের পাল্টা অভিযোগ এলাকায় বসবাসকারী এক প্রোমোটারের নির্দেশে তাদের বাড়ি দখলের জন্য মিথ্যে অভিযোগ করে সকলে একত্রিত হয়ে ওই গৃহবধূ তার স্বামী এবং নাবালিকা কন্যাকে মারধরের করা হয়েছে ।অভিযোগ এবং পাল্টা অভিযোগে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর দত্তপাড়া পাঁচমাথা মোড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ বাহিনী । পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে শান্তি পুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জমা করেন আহত পরিবার। পরিবার প্রধান সঞ্জিত শর্মা,(Sanjit Sharma) তার স্ত্রী রূপা শর্মা(Rupa Sharma) এবং নাবালিকা কন্যা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ স্থানীয় ফুটে দত্ত ভাই গোবিন্দ দত্ত ,রিন্টু দাস তাদের মারধর করে পুটে দত্তর স্ত্রী পম্পা দত্ত পাড়ার সকল মহিলাকে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে।

অন্যদিকে, প্রতিবেশীদের মধ্য থেকে জানানো হয় এর আগেও একবার এই পরিবারের বিরুদ্ধে মাস পিটিশন জমা করা হয়।পুলিশ প্রশাসন এসে তাদের সাবধান করে যায় কিন্তু আবারো তুকতাক ,ঝাড়ফুঁক ফুল ,বেলপাতা, শ্মশানের ছাই এর ওর বাড়িতে পড়তেই থাকে। তিনি নাকি হুমকি দিয়ে বলেন সকলের অনিষ্ট করার অলৌকিক ক্ষমতা রয়েছে তার। যদিও অভিযোগ অস্বীকার করে গৃহবধূ জানান, পাড়ায় মোটা অংকের চাঁদা, বিভিন্ন সময়ে বিভিন্ন তোলাবাজির অর্থ তারা দিতে পারেন না ।তার কারণ স্বামী টোটো চালান, তাই দীর্ঘদিনের বসবাসের এই বাড়ি ছেড়ে যেতে হবে অন্যত্র ।তার জন্যই সুপরিকল্পিতভাবে এই সমস্ত ঝাড়ফুঁক, তুকতাকের কথা মিথ্যে করে সাজানো হচ্ছে।

তবে অভিযুক্ত পম্পা দত্ত(Pampa Dutta) বলেন, এ ধরনের মারধরো কিছুই হয়নি, তবে নিজেদের সমস্যার কথা আবারো একবার জানানো হয়েছে। তাদের বিরুদ্ধেমিথ্যে মারধরের অভিযোগ জমা করা হয়েছে। পুলিশ এসেছিল খতিয়ে দেখে গেছে। পাড়ার সকলের কথা শুনেছে। সকলেই চায় তারা এখান থেকে উঠে যাক। যদিও প্রতিবেশীরা সে সময় সকলের উপস্থিত থাকলেও প্রকাশ্যে এসে মুখ খুলতে চাননি অনেকেই। তবে বিষয়টি আদৌ কি তা দু -তরফের অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00