শান্তিপুর স্টেশনে দিনে দুপুরে বৃদ্ধাকে সম্মোহন করে সোনার বালা ছিনতাই, আতঙ্কিত যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নকল টাকার বান্ডিলের ব্যাগ বৃদ্ধার হাতে দিয়ে সম্মোহন করে হাত থেকে সোনার গহনা খুলে নিয়ে ছিনতাই এর অভিযোগ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় ,নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আনন্দময়ী তলা এলাকার বাসিন্দা সান্তনা গায়েন কল্যাণীতে(Kalyani) যাচ্ছিলেন। শান্তিপুর স্টেশন(Shantipur Station) থেকে দশটা পাঁচ মিনিটে ট্রেন ধরবার জন্য শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে গেলে সেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি নকল টাকার বান্ডিল ফেলে দেন ।

এরপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে দাবি করেন তার ষাট হাজার টাকার বান্ডিল সহ ব্যাগ হারিয়ে গেছে। পরবর্তীতে ওই মহিলাকে সঙ্গে নিয়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি শান্তিপুর স্টেশনের অগুরেই একটি গলিতে নিয়ে যান এবং তার হাত থেকে সোনার বালা ছিনিয়ে নেন এবং সেখান থেকে চম্পট দেন। ঘটনায় রীতিমতো আতঙ্কে এবং সর্বস্ব খুড়িয়ে দিশেহারা হয়ে যান ওই বৃদ্ধা মহিলা। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ জানায় বিষয়টি রেল পুলিশের অধীনে ।

সে কারণে রানাঘাটে রেল পুলিশের(Ranaghat Rail Police) কাছে লিখিত অভিযোগ জানাতে হবে। ঘটনায় ঐ মহিলা এখন রীতিমতো আতঙ্কে এবং তার সর্বশেষ সম্বল ওই দুটি সোনার বালা ফেরত চাইছেন। ঘটনায় রেল পুলিশের কাছেও তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ।তবে দিনে দুপুরে এইভাবে বৃদ্ধা মহিলার হাত থেকে সোনার বালা ছিনতাই এর ঘটনায় চাঞ্চলও ছড়িয়েছে গোটা এলাকায়।শান্তিপুর স্টেশন চত্বর এলাকায় থাকা সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে রেল পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]