Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অঙ্গনওয়াড়ির ছাদে হনুমানদের লাফালাফি, ভেঙে পড়ল চাঙর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুর থানার অন্তর্গত নারায়ণপুর প্রাথমিক স্কুলের চত্বরে রয়েছে একটি ভবন। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গতকাল বৃহস্পতিবার হঠাৎই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী টিফিন টাইমে(Tiffin Time) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে লাগোয়া একটি কলে হাত ধুতে গেলে হঠাৎই অঙ্গনওয়াড়ি ভবনের চাঙর খসে পড়ে ।

এরপরই যখম হয় ওই স্কুলছাত্রী। জানা যায়, ওই ছাদে তখন লাফালাফি করছিল বেশ কিছু হনুমান। যার ফলে ভেঙ্গে পড়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ।

ওই এলাকায় দিনের পর দিন হনুমানের দাপট বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ জন। বনকর্মীদের হস্তক্ষেপ দাবি করেছে এলাকাবাসী। একইসঙ্গে ওই অঙ্গনওয়াড়িটি দ্রুত মেরামতি করারও দাবি জানানো হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00