মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নদিয়ার একাধিক পুজো উদ্যোক্তারা শারদ উৎসবে ফিরছেন, নেবেন অনুদানও

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুজোয় ফিরছেন মহিলারা। চাইছেন অনুদানও। মুখ্যমন্ত্রীর পুজোয় ফেরা কথা প্রসঙ্গে তাদের মত, তিনি বলতে পারতেন “সিবিআই বিচার টা ঠিক করুক, আমার বাংলার মায়েরা পুজোয় ফিরুক “। তবে তারা ফিরছেন উৎসবে।পুজোয় বা উৎসবে ফিরতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে আরজি কর(R G Kar) কাণ্ডে রাজ্য সরকারের সরকারি অনুদান ফেরাচ্ছে বিভিন্ন পুজো কমিটি। যদিও এবার মুখ্যমন্ত্রীর সরকারি অনুদান না পেয়ে পুজো কমিটি গুলোর সঙ্গে পুলিশের আলোচনা সভায় প্রশাসনের দ্বারস্থ একাধিক পুজো কমিটি।

তবে উৎসবে ফিরছেন সকলেই মেনে নিচ্ছেন পুজো উদ্যোক্তারা। মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানায় রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে পুজোকমিটি গুলির সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। শান্তিপুর থানা(Shantipur P.S.) এলাকার একাধিক পুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত হয়েছিলেন। তাঁদের উদ্দেশ্যে পুজোয় প্রয়োজনীয় কিকি নিয়ম মানতে হবে তার নির্দেশ দেওয়া হয় এই সভায় । শুধু পুলিশ নয় এদিন, স্বাস্থ্য সমন্ধে, অগ্নিনির্বাপন এবং বিদ্যুৎ দপ্তর সংক্রান্ত বিশেষ বার্তাও দেওয়া হয় এই সভায়। তবে সভা চলাকালীন বেশ কিছু পূজা কমিটি সরকারি অনুদান পেতে অসুবিধে বা ৯০বছর থেকে পুজো করেও এখনো অনুদান পাচ্ছেন না সেই সমস্ত সমস্যার কথা তুলে ধরেন।

যদিও পুলিশ এই বিষয়ে তাঁদের পাশে আছেন এবং সমস্যা মেটানর চেষ্টা করবেন সেই কথাও জানান পুজো উদ্যোক্তাদের। তবে কয়েকটি পুজো কমিটির তরফে প্রশাসনের কাছ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হোর্ডিং বা ব্যানার লাগানোর অনুমতি চাইলে, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(Add. S.P.) জানান, গণতান্ত্রিক ভাবে আপনারা যদি কিছু করেন তাহলে সেই বিষয়ে পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না। এদিনের এই সভার পর মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার কথা প্রসঙ্গে একটি পুজো কমিটির সদস্যা বলেন, পুজোতে তো ফিরতেই হবে তবে মুখ্যমন্ত্রী(CM) বলতে পারতেন “সিবিআই বিচার টা ঠিক করুক, আমার বাংলার মায়েরা পুজোয় ফিরুক “।

তবে পুজো হবে এবং তারা যে পুজোয় মাতোয়ারা হবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না।এদিন সভার শেষে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এবং শান্তিপুর থানার ব্যবস্থাপনায় একাধিক পুজো কমিটিকে ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’ এর বার্তা দিয়ে একটি করে চারা গাছ প্রদান করা হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]