Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্য দিবালোকে শান্তিপুর স্টেশন রোডে সোনার দোকানে লুঠের চেষ্টা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: আবার টার্গেট সোনার দোকান। এবার শান্তিপুর স্টেশন রোডে চৌধুরী জুয়েলার্সে ভরদুপুরে ডাকাতির চেষ্টা।এলাকাবাসীর দাবি ওই দোকানে মালিক কিছুক্ষণের জন্য বাজারে যাওয়ার সুযোগে বনগাঁ বাটার মোড় থেকে আগত মইদুল শেখ(Maidul Sk.) নামে ব্যক্তি ওই দোকানে ঢুকে পড়ে । এরপর ওই দুষ্কৃতী চাবি এবং অন্যান্য জিনিসপত্র ঘাটতে থাকে । যদিও পেছনে কর্মচারী হিসাবে কাজ করছিলেন অমিত দেবনাথ। যদিও সে আপন মনে কাজ করার জন্য বিষয়টি খেয়াল করতে পারেন নি ।

তবে ঠিক উল্টো দিকের ভাতের হোটেলের দোকানদার ববিতা বিশ্বাস বিষয়টি লক্ষ্য করে পার্শ্ববর্তী দোকানদারদের ডাক দেয়। সাথে সাথে সকলে ছুটে এসে তাকে হাতেনাতে ধরে। যদিও ধৃত ব্যক্তি জানায় সে শুধুমাত্র ৫০০ টাকা নিতেই নাকি দোকানে এসেছিলো। তবে তার সঙ্গে মোটরসাইকেল নিয়ে আসা আরেক ব্যক্তির যোগ সাদৃশ পাওয়া যাচ্ছে। সে অবশ্য পলাতক।

গোপালনগর(Gopalnagar) বিন্তা পাড়ার রাজিব বিশ্বাস। যদিও সে মোটর সাইকেলে নামিয়ে দিয়ে চলে যায় বলে জানাযয় ধৃত ওই ব্যক্তি।যদিও শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ধৃত ব্যক্তি কে মারধর করে ওই এলাকার ব্যবসায়ীরা। ধৃত ব্যক্তির সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া সোনার দোকানে ডাকাতির ঘটনার কোন যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

ঠাকুর দেখে ফেরার পথে মদ্যপ যুবকদের গণপিটুনিতে মৃত্যু এক যুবকের

রাতের অন্ধকারে কাপড়ে মুখ ঢেকে মহিলাদের একা পেলে তাদের নিশানা করছে ছদ্মবেশী দুষ্কৃতী

আবারও বড়োসড়ো সাফল্য শান্তিপুর থানার পুলিশের, দোকান থেকে চুরি যাওয়া টাকা সহ ধৃত অপরাধী

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

কন্যাশ্রী ক্লাবের দৌলতে স্কুল ছাত্রীর বিয়ে রুখলেন স্কুলের শিক্ষিকারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00