মকর সংক্রান্তিতে শুরু শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত ৫২ হাত কালী মায়ের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: মকর সংক্রান্তিতে শুরু হল নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত পৃথিবীর বৃহত্তম ৫২ হাত কালী মায়ের পুজোর প্রস্তুতি। রাস যাত্রার পূর্ণলগ্নে কাঠামো পুজোর মধ্যেদিয়ে দেবী আরাধনার সূচনা হয় । ৭৮ ফুট(78 Foot Hight) উঁচু এই কালী প্রতিমার(Kali Pratima) পুজোয় ১০ দিন ধরে চলে যজ্ঞ অনুষ্ঠান। থাকে বাউল গান যাত্রা পালা ও নৃত্যানুষ্ঠান। এবছর স্থানীয় বিধায়ক এই পুজো কমিটিকে ভোগ রান্নার ঘর তৈরি করে দিয়েছেন। নদিয়ার শান্তিপুরের(Shantipur) হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই সুবিশাল প্রতিমা উচ্চতায় ৫২ হাত।

পুজো উদ্যোক্তাদের মতে এত বড় কালী মূর্তি আর কথাও নেই পৃথিবীতে। এই মূর্তি তৈরিতে সময় লাগে প্রায় এক মাস। এবছর তিন লক্ষ টাকা ব্যয় করে এই কালী প্রতিমা তৈরি করা হয়েছে।পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় মায়ের আরাধনা। দীর্ঘ ১০ দিন চলে মায়ের আরাধনা। পুজোকে ঘিরে চলে ১০ দিন সাধুদের হোম ও।যজ্ঞ । তবে এই পুজোর বিশেষত্ব হলো এখানে মা কালীকে পুজোর স্থানেই তৈরী করা হয় এবং নিরঞ্জন এর কাজ ও হয় সেই স্থানে।

এই পুজো কে ঘিরে ১০ দিন যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। চলে ১০ দিন যাবৎ ইন্দিরাগান্ধী গ্রামীণ মেলা।তবে এই পুজোকে ঘিরে শান্তিপুর তথা জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ঘটে এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। এবছর এই পুজো ৪৮ বছরে পদার্পণ করল। দূর দূরান্ত থেকে মানুষজন মকর সংক্রান্তিতে এই ৫২ হাত কালী প্রতিমার কাছে হাজির মনোজ কামনা পূরণের জন্য। মেলা ও পুজোকে ঘিরে পুলিশের থাকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]