Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিউড়ির সার্কিট হাউসেই শাহি ভোজ সারবেন শাহ, খোঁচা তৃণমূলের

বঙ্গ সফরে এসে শাহি সফরে ঠাঁই পেল না কোনও কৃষকের বাড়ি বা কোনও বাউল শিল্পীর বাড়ি। বদলে শাহি ভোজ শাহ সারবেন সিউড়ির সার্কিট হাউসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার বুকে বার বার এসেছিলেন অমিত শাহ(Amit Shah)। এমনকি সেই সময় কখনও কোনও কৃষকের(Farmer) বাড়িতে, কখনও কোনও বাউল শিল্পীর(Baul Artist) বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্ন ভোজ(Afternoon Meal) সারতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এদিন অর্থাৎ শুক্রবার যখন তিনি সিউড়িতে(Suri) আসছেন তখন কিন্তু আর কোনও কৃষকের বাড়িতে বা বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে দেখা যাবে না। পরিবর্তে জন ৩০ সঙ্গী নিয়ে শাহ সিউড়ির সার্কিট হাউসেই(Circuit House) শাহি ভোজ সারবেন। আর এই ঘটনা সামনে আসতেই খোঁচা দিয়েছে রাজ্যের শাসকদলের নেতারা(TMC Leaders)। তাঁরা প্রশ্ন তুলেছেন, একুশের ভোটে হেরে কী শাহের কৃষকপ্রেম, বাউল প্রেম সব উবে গেল! সব কী তাহলে লোক দেখানো মিথ্যা নাটক ছিল? যদি না থেকে থাকে তো এখন তিনি কেন আর কোনও কৃষকের বাড়িতে খেতে গেলেন না? নাকি বাউলের বাড়িতে এসি মেশিন পাবেন বলে সেখানে গেলেন না!

আরও পড়ুন শাহের কাছে অভিযোগ জমা হবে শুভেন্দুর ‘স্বেচ্ছাচারিতা’ রুখতে

তৃণমূল নেতাদের এই সব প্রশ্নবাণে জর্জরিত গেরুয়া শিবির অবশ্য জানিয়েছে, বীরভূমের চাঁদিফাটা গরম এবং নিরাপত্তার কথা ভেবে শাহের মধ্যাহ্নভোজের আয়োজন করা হ্যেছে সিউড়ির সার্কিট হাউসে। আবহাওয়ার কথা মাথায় রেখেই এই আয়োজন। এমনকি দুপুরের খাবারেও খেয়াল রাখা হয়েছে যাতে গুরুপাক না থাকে। এদন সিউড়র সার্কিট হাউসে অমিত শাহকে খাওয়াবার জন্য রীতিমত শাহি ভোজের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে সবই নিরামিষ। কী কী থাকছে সেই মেনুতে? সূত্রে জানা গিয়েছে, সেই মেনুতে থাকছে বীরভূমের বিখ্যাত পোস্তোর বড়া। থাকছে সাদা ভাত, ডাল, তার সঙ্গে পাঁচরকম ভাজা। ভাজার মধ্যে থাকবে ভেন্ডি, আলু, মাশরুম। থাকবে শুক্তো। পাতে পড়বে মাশরুম পনির-সহ পনিরের আরও ৩টি পদ। এছাড়া দই, মিষ্টিও শাহের পাতে তুলে দেওয়া হবে। সেই মিষ্টির তালিকায় থাকছে সিউড়র বিখ্যাত বালুসাই ও মোরব্বা। দেওয়া হবে বীরভূমের বিখ্যাত পোস্তোর মিষ্টিও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00