Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জন শিশুর মৃত্যু, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ১০টি শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College Hospital)। এই মুহুর্তে ওই হাসপাতালে ভর্তি থাকা ৬০ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩০ শতাংশ শিশু। আর সুস্থ রয়েছে মাত্র ১০ শতাংশ শিশু বলে দাবি জানাচ্ছে- মৃত শিশুদের পরিবারের সদস্যরা। এদিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি- জেলার বেশিরভাগ হাসপাতাল থেকে এখানেই পাঠানো হচ্ছে এই সমস্ত রোগীদের। ফলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামোর তুলনায় রোগীর সংখ্যা বাড়ছে রীতিমতো উল্লেখযোগ্যহারে।

যদিও এই শিশু মৃত্যুকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে SNCU বিভাগে কাজ চলার জন্য সেখান থেকেও রেফার করা হচ্ছে রোগীদের বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দাঁ। যদিও এই বিষয়ে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- গত ৪৮ ঘন্টায় এমন কোনো রোগী রেফার করা হয়নি সেখান থেকে। ফলে স্বাভাবিক ভাবে একটা বিতর্ক তৈরি হচ্ছে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে।

সর্বোপরি এই বিষয়ে যথারীতি রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল(Principal) অমিত দাঁ। তবে সব শেষে এটা বলা যেতেই পারে- অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) স্বাস্থ্য ব্যবস্থাও যে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে- তা আর বলার অপেক্ষা রাখেনা। যদিও ওই হাসপাতালে চিকিৎসকরা দাবি করছেন যে শিশু গুলির মৃত্যু হচ্ছে তা ইনফেকশনের জন্য ঘটছে। প্রতিটি শিশুর চিকিৎসা যত্ন সহকারে করা হচ্ছে তাদের বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছেন চিকিৎসকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00