পুলিশ দিবসে ঝাড়গ্রাম জেলার দুই পুলিশ আধিকারিককে সেবা পদক প্রদান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ২ জন পুলিশ আধিকারিকের হাতে পুলিশ দিবসের অনুষ্ঠানে রাজ্যের সেবা পদক তুলে দিলেন জেলার পুলিশ সুপার(S.P.)।রাজ্যের সেবা পদক পেয়েছেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী ও ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে কর্মরত এ এস আই অনুপ দণ্ডপাট। ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে রবিবার চতুর্থ বর্ষ পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২০ সালে ১লা সেপ্টেম্বর পুলিশ ওয়েলফেয়ার কমিটির পথ চলা শুরু করে। তাই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা(S.P. Arijit Sinha) সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানেই ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার তিনটি প্রকল্পের শিলান্যাস করেন।

তিনি পুলিশ লাইনে ব্যাডমিন্টন কোট, প্রতিটি থানায় ওয়াটার সাপ্লাই এবং পুলিশ লাইনে ভিজিটার রুম এর শিলান্যাস করেন। ঝাড়গ্রাম জেলা পুলিশের যে সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা সেবামূলক কাজ করেছেন তাদেরকে বিশেষ সম্মান দেওয়া হয় ও রাজ্যের সেবা পদকে পুরস্কৃত করা হয় দুই পুলিশ আধিকারিককে। এসপি অরিজিৎ সিনহা সহ ঝাড়গ্রাম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দের সন্মানিত করা হয়। রাজ্যের সেবা পদক পেয়েছেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ওসি(OC) সুদীপ পালোধী ও ঝাড়গ্রাম জেলা(Jhargram District) পুলিশ লাইনে কর্মরত এ এস আই অনুপ দণ্ডপাট। এই দুইজন পুলিশ অধিকারিকের হাতে রাজ্যের সেবা পদক তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

উল্লেখ করা যায় যে, ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার(Belberia P.S.) ওসি সুদীপ পালোধী সারা বছর অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করেন। যেমন অসহায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বই সহ বিভিন্ন পাঠ্য সামগ্রী তুলে দেওয়া, দরিদ্র মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, অসহায় মানুষের বাড়ি তৈরি করে দেওয়া, রক্তদান শিবির এর আয়োজন করা, দরিদ্র মানুষদের বস্ত্র দেওয়া সহ একাধিক সমাজ সেবা মূলক কাজ তিনি করেছেন। তাই বেলিয়াবেড়া থানা এলাকার বাসিন্দারা ওসি সুদীপ পালোধীর কাজে খুশি। সেই জন্য পুলিশ দিবসে রাজ্যের সেরা পদক ওসি সুদীপ পালোধী পাওয়ায় খুশি জঙ্গলমহলের বাসিন্দারা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]