Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খড়গপুর থেকে টাটা স্টেশন অবধি রেল পথ জুড়ে লাগাতার তল্লাশি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর: মাও অধ্যুষিত এলাকায় থাকা রেলপথে বাড়তি নজরদারির ব্যবস্থা করলো প্রশাসন। ২৩ শে জানুয়ারী এবং ২৬ শে জানুয়ারীকে সমনে রেখে চরম সতর্কতা পুলিশের। খড়গপুর (Kharagpur) এর পর থেকে টাটা পর্যন্ত গোট এলাকাটাই মাওবাদী অধ্যুষিত। একাধিক নাশকতার ঘটনাও ঘটছে এই এলাকায়। সেই দিকে নজর রেখেই খড়গপুরের পর থেকে সমস্ত স্টেশনে রবিবার দুপুর থেকে স্পেশাল ড্রাইভ শুরু করছে পুলিশ। সাথে বোম স্কোয়াডের টিম (Bomb Disposal Squard)ও স্নিপার ডগ। আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। 

কোন রকমের যাতে কোথাও নাশকতা না ঘটাতে পারে তার জন্য কড়া ব্যবস্থাপনা । স্টেশন চত্ত্বর, রেল ট্রাক সমস্ত কিছুই কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। পাশাপাশি প্লাটফর্মে যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরতে আসছেন তাদের লাগেজ ও চেক করে দেখা হচ্ছে। অপর দিকে জেলা পুলিশের পক্ষ্য থেকেও চলছে বিভিন্ন জায়গাতে লাগাতার নাকা চেকিং। বিভিন্ন কালভার্ট গুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

মাও অধ্যুষিত ঝাড়খন্ড (Jharkhand), ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ সহ এ রাজ্যের জঙ্গলমহল এলাকায় যেসব পুলিশ ক্যাম্প আছে সেখানে জোরদার আলোর ব্যবস্থা করা হয়েছে । একই সঙ্গে কোথাও যেতে হলে আগাম খোঁজখবর নিয়ে এবং সতর্কতা অবলম্বন করে মুভমেন্ট করতে বলা হয়েছে।জানা গিয়েছে, জঙ্গলমহল এলাকায় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00