Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার পুরনিগমের অবাধ ভোটের জন্য মোতায়েন ৯ হাজার পুলিশ

চার পুরনিগমে মোট ৭৭টি নাকা টিম থাকছে। ৪৪টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) ও ৭৭টি আরটি টিম মোতায়েন করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর সহ রাজ্যের চার পুরনিগমের ভোটে অশান্তি রুখতে ৯ হাজার পুলিশ কর্মী-আধিকারিককে মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে শুধুমাত্র ভোট কেন্দ্র পাহারায় থাকছে সাড়ে আটহাজার জন। আর বাকি ৫০০ জন নাকা-তল্লাশি সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

রাজ্য ও কলকাতা পুলিশের উপরে আস্থা রেখে কলকাতা পুরনিগমের ভোট সসম্মানে উতরে দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। ১২ ফেব্রুয়ারি চার পুর নিগমের ভোটেও রাজ্য পুলিশের উপরে আস্থা রেখেছেন তাঁরা। শনিবারের ভোটে বড়সড় অশান্তি হলে যে ২৭ ফেব্রুয়ারি শতাধিক পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট, সেই আশঙ্কা থেকে চার পুরনিগমের ভোটে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশনের আধিকারিকরা।

আজ বৃহস্পতিবারই চার পুরনিগমের ভোটপ্রচার শেষ হচ্ছে। আর সেই ভোট প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চার পুরনিগমকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র ও লাঠিধারী পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব ভোট কেন্দ্রে এক থেকে তিনটি বুথ রয়েছে, সেখানে তিন জন সশস্ত্র ও লাঠিধারী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চারটি থেকে নয়টি বুথের ভোটকেন্দ্রে চারজন সশস্ত্র, চারজন লাঠিধারী পুলিশ থাকবেন। চার পুরনিগমে মোট ৭৭টি নাকা টিম থাকছে। ৪৪টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) ও ৭৭টি আরটি টিম মোতায়েন করা হচ্ছে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00