Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পশ্চিম মেদিনীপুরে স্ক্রাব টাইফাস হানা, আক্রান্ত ১১৯

জানা গিয়েছে, গত সোমবার পর্যন্ত এই রোগে নতুন করে আক্রান্ত ১১৯ জন। আক্রান্ত দের মধ্যে ৫৬ জনের বয়স ১৪ বছরের কম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু, ম্যালেরিয়ার পরে এবারে স্ক্রাব টাইফাসের (SCRUB TYPHUS) হানা পশ্চিম মেদিনীপুরে। জানা গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ১১৯ জন ভর্তি হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলেই দ্রত তা পরীক্ষা করে নেওয়ার। মনে করা হচ্ছে, টাইফাসে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি শিশুদেরই।

জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত শিশুদের পরীক্ষা করেই ধরা পড়েছে স্ক্রাব টাইফাস। সেই সঙ্গে বেড়েছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু। করোনা রয়েছে নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, গত সোমবার পর্যন্ত এই রোগে নতুন করে আক্রান্ত ১১৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৬ জনের বয়স ১৪ বছরের কম।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সংক্রমণের হার সবচেয়ে বেশি কেশপুর, ঘটাল, শালবনী এবং কেশিয়াড়িতে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর। বলা হয়েছে, সচেতন এবং পরিস্কার পরিছন্ন থাকার কথা। আশেপাশের এলাকা পরিষ্কার রাখার কথা। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ চিকিৎসাতেই এই রোগ সেরে যায়। তবে অবহেলা করলে তার পরিনাম হতে পারে মৃত্যু।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00