Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দেশখালিতে হামলার ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করল

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি ও বনগাঁ: সন্দেশখালিতে ইডি অফিসারদের আক্রমণের ঘটনায় মোট ১০ জনকে আটক করে পুলিশ।১২ ঘন্টা পর বনগাঁর শিমুলতলায় শংকর আঢ্যের কর্মচারী অঞ্জন মালাকারের বাড়ি থেকে শংকর আঢ্যের বাড়িতে প্রবেশ করল ইডি আধিকারিকেরা। শংকর আঢ্যের শশুর বাড়ি ও শংকর আঢ্যের বাড়িতে তল্লাশি চলছে। শেখ শাহজাহানের(Sazahan) বাড়িতে ED অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় । এই ঘটনায় দশজনকে শুক্রবার সন্ধ্যায় আটক করে পুলিশ।শুক্রবার সকালে ইডির একটি দল পৌঁছয় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে। একই সময়ে অন্য একটি দল সন্দেশখালির(Sandeshkhali) এক তৃণমূল শাহজাহান শেখের বাড়ি পৌঁছয়।উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়ি।

একই সময়ে অন্য একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়ির কাছে পৌঁছয়। ওই তৃণমূল নেতার নাম শাহজাহান শেখ । সূত্রের খবর, শঙ্কর এবং শাহজাহান, দু’জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’। ইডি (ED)সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ওই দুই জায়গায় হানা দিয়েছিল ইডি।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চলে। তবে শঙ্কর ঘরের ভিতরে ছিলেন কি না, সেই বিষয়ে জানা যায়নি। অন্যদিকে, সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বনগাঁ পৌরসভার(Banga Municipality) প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্যর বাড়িতে ইডি হানা দেয়। মোট তিন জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছে। শঙ্কর আঢ্যর বাড়ি , তারই এক কর্মী ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে । জানা গেছে ,দিন কয়েক আগে তাকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। ৭জন আধিকারিক তারা যান তল্লাশি অভিযানে। তার স্ত্রী বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান। এদিকে আইসক্রিম কল(Icecream Factory) থেকে ইডির কর্তারা শুক্রবার সন্ধ্যায় দীর্ঘক্ষন তল্লাশি চালানোর পর বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে।এদিকে,শংকর আঢ্যর শ্বশুর বাড়ি থেকে সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানান ইডির আধিকারিকরা । আধিকারিকরা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে শংকর আঢ্যর বাড়িতে যান। ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00