Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দেশখালিতে তৃণমূল -বিজেপি ব্যাপক সংঘর্ষ, জখম ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি:সন্দেশখালিতে বুধবার দুপুরে তৃণমূলের মিছিলের উপর আক্রমণ করে বিজেপি। এই আক্রমণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের মিছিলে আশা কর্মী – সমর্থকরা পালিয়ে যায়। শুধু তাই নয় এক মাসের মধ্যে সন্দেশখালিতে ফের বিক্ষোভের চিত্র ধরা পরল বুধবার। গ্রামবাসীরা হাতে লাঠি, বাঁশ, ঝাঁটা, কুড়ুল নিয়ে বের হয়। বিজেপি গ্রামবাসীদের ভুল বুঝিয়ে এবং নানাভাবে উসকে হাতে লাঠি, বাঁশ ,লোহার রড দিয়ে মিছিল বের করে।গত ৫ই জানুয়ারি এই সন্দেশখালিতে শেখ শাহজাহানের(Sk.Sahazahan) বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি অফিসাররা। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ৭ফেব্রুয়ারি বুধবার অন্য রূপ ধরা পরল সন্দেশখালি তে। বুধবার দুপুরে সেখানে মিছিল বের হয়।

তৃণমূলের পতাকা নিয়ে বিশাল মিছিল বের হয়। কিন্তু সেই মিছিল দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সন্দেশখালির বিজেপি নেতারা। এরপর একের পর এক গ্রাম থেকে গ্রামবাসীদের পাল্টা মিছিল বের হয়।সন্দেশখালিতে বিজেপির পক্ষ থেকেও মিছিল বের করা হয়। উদ্দেশ্য গোলমাল পাকানো।তাদের নেতৃত্ব দিতে শুরু করে বিজেপি। শুরু হয় তান্ডব। কোনোরকম ভাবে প্রাণে রক্ষা পেলেন রায়মঙ্গল(Roymangal) সাঁতরে ২ তৃণমূল কর্মী, জখম ১০ তৃণমূল কর্মী।বাঁশ,লাঠি ,লোয়ার রড নিয়ে হামলা চালায় বিজেপি।

সন্দেশখালিতে মিছিল পাল্টা মিছিল বের হয় তৃণমূল ও বিজেপির। উভয়পক্ষের সংঘর্ষ শুরু হলে উত্তপ্ত হয় সন্দেশখালি(Sandeshkhali) দু’নম্বর ব্লক ত্রিমোহিনী থেকে কাহারপাড়া দাসপাড়া পাত্র পাড়া ।একাধিক গ্রামে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ নেতা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে তৃণমূল।এরপর পাল্টা মিছিল শুরু করে বিজেপি। আর তখনই সংঘর্ষ বেধে যায় উভয় পক্ষে। যখন দুজন তৃণমূল কর্মী নদীতে পড়ে যায় , এরপর তারা সাঁতার কেটে কোনরকম ভাবে প্রাণে রক্ষা পায় । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বটি, বাঁশ ,লাঠি লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের এলাকা ছাড়া করে।

সাংবাদিকরাও রেহাই পায়নি। কোন রকম ভাবে নৌকায় উঠে পালাতে শুরু করে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। ঘটনাস্থলে সন্দেশখালি থানার(sandeshkhali P.S.) পুলিশ গেলেও পুলিশ নীরব দর্শক ছিল। গন্ডগোল থামাতে ব্যর্থ পুলিশ।ফের রীতিমতো উত্তপ্ত সন্দেশখালি। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যখন সংঘর্ষ পেতে চেয়ে তখন পুলিশকর্মীরা আপ্রাণ তা আটকানোর চেষ্টা করেছে। না হলে বড় ধরনের ঘটনা ঘটত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00