মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মানসিক ভারসাম্যহীন ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসেরগঞ্জ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর কর্মকারপাড়া এলাকার একটি বাড়ি থেকে বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে।পুলিশ সুত্রে জানাযায়, মৃত ওই মহিলার নাম বাসন্তী সাহা(Basanti Saha) (৬০)। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ছেলে সুদম সাহাকেও থানায় নিয়ে যায় বলে সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মা এবং ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন। একসঙ্গেই একই বাড়িতে থাকতেন তারা। ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন আগে পড়াশোনা করলেও মাঝেমধ্যেই মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তেন। সম্প্রতি বেশ কিছুদিন থেকে ব্রেনের সমস্যা হয় সুদম সাহার বলে জানা যায়। গত ৩ তারিখ থেকে বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল। কোনো রকম সারা শব্দ আসছিল না বাসন্তী সাহাদের বাড়ি থেকে। মানসিক ভারসাম্য হওয়ায় স্থানীয়রা তেমন কোনো গুরুত্ব দেয়নি। বুধবার সকাল থেকে হঠাৎ করে দুর্গন্ধ বেরতে থাকে বাড়ি থেকে।

তারপরেই খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানা পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত মায়ের পাশেই বসেছিল মানসিক ভারসাম্যহীন সুদম সাহা(Sudam Saha)। পুলিশ জানিয়েছে, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই পুরো রহস্য উন্মোচিত হবে। ছেলে এবং মা দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাযায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।যাদবপুরের ওই পড়ুয়া কেন মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে তা পুলিশ জানার চেষ্টা করছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]