Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার সম্বর হরিণ

কিছুক্ষণ এদিক-ওদিক ছোটাছুটির পর হরিণটি সেখানে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হল একটি সম্বর প্রজাতির হরিণ। জানা গিয়েছে, হরিণটি পূর্ণ বয়স্কই। মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল থেকে আচমকাই ওই হরিনটি বরদিঘি চা বাগানের হাটখোলা সংলগ্ন একজন কর্মীর আবাসনে ঢুকে পড়ে। কিছুক্ষণ এদিক-ওদিক ছোটাছুটি করার পর হরিণটি সেখানে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়।

সম্বর হরিণ এসেছে খবর পেয়ে তাকে একবার দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। তেমনি ঘটনাস্থলে পৌঁছে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। তবে হরিণটিকে বাগে আনতে চেষ্টা করলেও মানুষের ভিড়ে বেশ সমস্যায় পড়তে হয় তাদের। পরে বনকর্মীরা জাল পেতে হরিনটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে।

এরপর হরিণকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার জানান, ‘হরিণটি পূর্ণবয়স্ক, পুরুষ এবং সম্বর প্রজাতির। চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে’।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00