Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক পরীক্ষার দিনই সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন, দিন বদলের ভাবনা পর্ষদের

পরীক্ষার দিন পরিবর্তন করা যায় কিনা সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অন্যতম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৭ ফেব্রুয়ারি সেই মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই ঘোষণায় বিপাকে পড়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কীভাবে নির্বাচনের দিন পরীক্ষা হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে পরীক্ষার দিন পরিবর্তন করা যায় কিনা সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা।

আগামী আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। ২৭ তারিখে রয়েছে ইতিহাস পরীক্ষা। আর ওইদিনেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে বলে বুধবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা কীভাবে সম্পন্ন করা হবে তা নিয়ে উদ্বেগে পর্ষদের আধিকারিকরা। পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যান সাগরদঘি বিধানসভা কেন্দ্রের অসংখ্য পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা। আপাতত পর্ষদের তরফে পরীক্ষার সূচি বদলানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। যদিও অনেকে প্রশ্ন তুলছেন এক বছর আগে মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত হয়ে থাকলেও কেন পরীক্ষার দিনে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন? এই বিষয়ে নির্বাচন কমিশনের সচেতন ও সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয়টি নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘WBBSE সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, সিদ্ধান্ত নিয়ে, শীঘ্রই তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00