রূপনারায়ণ নদীর তীরে ‘ওড়ফুলি উদ্যান’ ছোট বড় সকলের উইকেন্ড ডেস্টিনেশন

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শীতের আমেজে উইক এন্ড কাটাতে অফ বিট ডেস্টিনেশন হিসাবে স্বাগত জানাতে প্রস্তুত হাওড়ার বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের তৈরী ‘ওড়ফুলি উদ্যান’। জানা গিয়েছে, নতুন বছর থেকে রূপনারায়ণ নদীর(Rupnarayan River) ধারে তৈরি এই লজ সহ উদ্যানে মানুষ বেড়াতে আসার সুযোগ পাবে। বর্তমানে ওই লজে ওপরের পাঁচটি ঘর প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ পাঁচজন পরিবার এসে রাত কাটাতে পারবে ওই লজে(Lodge)।যেটুকু কাজ বাকী রয়েছে তা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। উল্লেখ্য ,একটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ধরনের উদ্যান তথা রিসোর্ট হাওড়ায় প্রথম তৈরি হল।

রূপনারায়ণ নদের তীরে তৈরী হয়েছে এটি।শান্ত, নিরিবিলি ও পাখির কলকাকলিতে ভরপুর এখানে আপনাকে স্বাগত জানাতে তৈরী এলাকার সহজ সরল মানুষজন।যাদের জীবিকা বলতে ফুলের চাষ। এখানে রয়েছে শিশু উদ্যান,হরেক রকমের ফুলের গাছ।দেউলটি স্টেশন থেকে টোটোয় চেপে দশ মিনিটের পথ।একদম গ্রামীন পরিবেশে এই উদ্যানে চাইলে নাইট স্টে করতে পারবেন পরিবার নিয়ে।তৈরী রয়েছে ঘর সহ অন্যান্য সুবিধা।

বিষয়টি নিয়ে ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের(Ourfuli Gram Pachayet) প্রধান রঘুনাথ জানা জানান,”গ্রাম পঞ্চায়েত নিজস্ব তহবিল বাড়াতে জায়গা কিনে তৈরী করছে এটি।আগে এসে পঞ্চায়েত থেকে বুকিং করাতে হবে।থাকছে সব সুবিধা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চিলড্রেন পার্ক(Children Park)।”লজেন্স থেকে খেলনা সবই থাকছে ছোটদের জন্য। এর পাশাপাশি দোলনা থেকে আরও খেলাধুলার নানা উপকরণ থাকছে পার্কে। শীত পড়তে শুরু করেছে অতএব সপ্তাহন্তে রূপনারায়ণ নদীর পাড়ে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে আসতেই হবে এই লজ ও উদ্যানে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]