Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাবড়া স্টেশনে ‘এমএ ইংলিশ চাওয়ালি’র দোকান ভাঙল আরপিএফ, বিক্ষোভ

ইরেজিতে মাস্টার্স ডিগ্রি করে কোনও চাকরি না পেয়ে শেষে চায়ের দোকান খুলেছিলেন তরুণী টুকটুকি দাস। শিয়ালদা-বনগাঁ শাখার হাবড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ‘এমএ ইংলিশ চাওয়ালি’র দোকান, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বাংলা সংবাদমাধ্যমের খবরের দৌলতে গোটা দেশ জেনে গিয়েছিল। কারণ ইরেজিতে মাস্টার্স ডিগ্রি করে কোনও চাকরি না পেয়ে শেষে চায়ের দোকান খুলেছিলেন তরুণী টুকটুকি দাস। শিয়ালদা-বনগাঁ শাখার হাবড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি চায়ের দোকান ভাড়ায় নেন তিনি। যার নাম দিয়েছিলেন ‘এমএ ইংলিশ চাওয়ালি’র দোকান। এবার সেই দোকানই ভেঙে দিল আরপিএফ। তাঁদের দাবি, দোকানটির কোনও বৈধতা নেই। যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। বুধবারই দোকান ভাঙার প্রতিবাদে হাবড়া স্টেশনে প্রতিবাদ মিছিল করে এলাকার তৃণমূল কর্মীরা। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছিলেন।

ইংলিশে মাস্টার ডিগ্রি করা টুকটুকি চায়ের দোকান চালিয়েই স্বাবলম্বী হতে চেয়েছিল। তবে হাবড়ার বিধায়ক তথা রাজ্য়ের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টুকটুকিকে চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু ওই মেধাবী ছাত্রী তা নেননি। এরপরই স্থানীয় পুরসভা ও তৃণমূলের কর্মীরা হাবড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি স্টল বানিয়ে দেয় টুকটুকিকে। সেখানেই সুনামের সঙ্গে চায়ের দোকান চালাচ্ছিল ওই তরুণী। কিন্তু রেলের দাবি, ওই দোকান বা স্টলটি অবৈধ্যভাবে নির্মান করা হয়েছে। যা নিয়ে শুরু হয় রেল ও তৃণমূল নিয়ন্ত্রিত ইউনিয়নের মধ্যে বিতণ্ডা। বুধবার রেল কর্তৃপক্ষ আরপিএফ দিয়ে ওই স্টলটি ভেঙেই দেয়। এদিন স্টল সরানোর পরই ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দফায়-দফায় বিক্ষোভ দেখান স্টেশনে। তবে এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কার্যত হুমকির সুরেই জানিয়ে দিয়েছেন, আমরা দু’এক দিনের মধ্যে আবার স্টলটি বসিয়ে দেব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00