Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্গা হলেন ২ মহিলা আরপিএফ, প্রাণ ফিরে পেলেন যাত্রী

জামালপুর স্টেশনে কর্মরত ছিলেন ২ মহিলা কনস্টেবল। পঞ্চমীর দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল ওই স্টেশনে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ মহিলা আরপিএফ (RPF)। তাঁরাই যেন সাক্ষাৎ দুর্গা (DURGA)। তাঁদের চেষ্টাতেই প্রাণ ফিরে পেলেন যাত্রী। ঘটনা পূর্ব মালদা ডিভিশনের। এই ২ দুর্গাকে সংবর্ধিত করবে রেল দফতর।

জামালপুর স্টেশনে কর্মরত ছিলেন ২ মহিলা কনস্টেবল। পঞ্চমীর দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল ওই স্টেশনে আসে। সেই সময় ট্রেন থেকে নেমে জল কিনেছিলেন বিনোদ শর্মা ট্রেন ছেড়ে দিলে মালদার মহেশমতির বাসিন্দা বিনোদ দৌড়ে ট্রেনে উঠতে যান, আর তাঁর পা স্লিপ করে। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে ঝুলে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ২ মহিলা কনস্টেবল মীনা এবং অঙ্কিতা। ওই যাত্রীকে টেনে তোলেন। কিছু হয়েছে বুঝতে পেরে ট্রেন দাঁড় করান গার্ড। তারপর ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করানো হয়। তিনি সুস্থ বোধ করলে তাঁকে আবার ওই ট্রেনে তুলে দেওয়া হয়।

রেল সূত্রে খবর মীনা’র বাড়ি রাজস্থানে। আর অঙ্কিতার বাড়ি হরিয়ানায়। তাঁদের এই সাহস ও দক্ষতার জন্য রেলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। নতুন করে প্রাণ ফিরে পাওয়া যাত্রী বারবার কুর্নিশ জানিয়েছেন এই দু’ই দুর্গা’কে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00