Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাফিক ও আলো নেই, নিত্য পথ দুর্ঘটনার সাক্ষী থাকে সোদপুর মধ্যমগ্রাম রোড

তবে এলাকার মানুষের অভিযোগ একটা গুরুত্বপূর্ণ রাস্তা হল এইচ-বি টাউন ৫ নম্বর গেটের রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনা ঘটল সন্ধ্যাবেলায় সোদপুর মধ্যমগ্রাম রোডে। এইচ-বি টাউন ৫ নম্বর গেটের ঠিক উল্টোদিকে সোদপুরের দিক থেকে মধ্যমগ্রামের দিকের যাবার রাস্তায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি ছোট হাতি গাড়ি সরাসরি মারে একটি স্কুটিতে স্কুটি আরোহী পড়ে যায়, তারপরে সাইকেল নিয়ে আসছিলেন একজন কাঠের মিস্ত্রী নাম বিপুল মন্ডল বয়স আনুমানিক ৩৫ ডাকনাম পাঁচু। তিনিও সেই স্কুটির ধাক্কায় পড়ে যান। ৪ নম্বর আজাদি নগর আগরপাড়া উশুম্পুর বটতলা বাসিন্দা স্কুটি ড্রাইভার ছিলেন শিক্ষক কৃশানু ভট্টাচার্য। তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বেশ কিছুক্ষণ মানুষ বিক্ষোভ দেখায়। গুরুতর আহত অবস্থায় স্কুটি ড্রাইভার কৃশানু বাবুকে এলাকার মানুষ পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। পেশায় যে কাঠমিস্ত্রি রয়েছেন কাঠের কাজ করে সম্ভবত ফিরছিল বাড়ির দিকে, পিছনে কাঠের জিনিসপত্র ছিল বলে জানা গিয়েছে। ছোট হাতি গাড়ি ধাক্কায় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের মিস্ত্রির সাইকেলটিকে ধাক্কা মারে। এর ফলে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

তবে এলাকার মানুষের অভিযোগ একটা গুরুত্বপূর্ণ রাস্তা হল এইচ-বি টাউন ৫ নম্বর গেটের রাস্তা। সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই এবং যদিও এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই গুরুত্বপূর্ণ একটি মোড় এইচবি টাউন সেখানে সেই পরিমাণে ট্রাফিক ব্যবস্থা নেই। এলাকার মানুষ দীর্ঘদিন ট্রাফিক ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন করেছেন। এলাকা বাসির দাবি, ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও নেই।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00