Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় মদে বিক্রি করেই লক্ষ্মীলাভ, রাজ্যের আয় ১০০ কোটি!

পুজোর পাঁচদিনে রেকর্ড মদ বিক্রি হল পশ্চিমবঙ্গে। আবগারি দফতর সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র পুজোর পাঁচদিন মদ বিক্রি করে মুনাফা হয়েছে ১০০ কোটি টাকারও বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর পাঁচদিনে রেকর্ড মদ বিক্রি হল পশ্চিমবঙ্গে। আবগারি দফতর সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র পুজোর পাঁচদিন মদ বিক্রি করে মুনাফা হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। রিপোর্ট বলছে, বিগত বছরগুলির তুলনায় দ্বিগুণের বেশি আয় হয়েছে রাজ্যের। এবার পুজোতে প্রত্যেকদিনই মদের দোকান খোলা ছিল। সেটাও মদ বিক্রির রেকর্ডে মূখ্য ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আবগারি দফতর সূত্রে জানা যাচ্ছে, সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে নবমীর দিন। গোটা রাজ্যে ওই দিন ৩০ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে। তবে পুজোর পাঁচদিনে মোট মদ বিক্রির গড় প্রায় ৪০ কোটি টাকা। এর থেকে রাজ্যের মোট মুনাফা ছাড়িয়ে গিয়েছে ১০০ কোটি টাকারও বেশি। যা কার্যত রেকর্ড। প্রসঙ্গত, রাজ্যের আয়ের একটা বড় অংশই আসে মদ বিক্রির রাজস্ব থেকে। গত বছর লকডাউনের জেরে মদের দোকান দীর্ঘদিন বন্ধ ছিল। তাই রাজস্ব ঘাটতি হয়েছিল আবগারি দফতরে।

এবার পুরোটাই পুষিয়ে দিয়েছেন সুরাপ্রেমীরা। আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী এবছর কলকাতার পাশাপাশই জেলাগুলিতেও মদ বিক্রি লক্ষ্মীর মুখ দেখিয়েছে রাজ্য সরকারকে। সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলাতে পুজোর পাঁচদিনে মোট ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে।

 

 

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ আগেভাগেই সেরে রাখুন

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00