Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানাঘাট হাসপাতালে চিকিৎসায় এক ভিন্ন ছবি সমাজের জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: যখন রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরণের অভিযোগ সামনে আসছে তখন এ এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে(Ranaghat Hospital)। যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন। আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সন্মান করেন। সূত্রের খবর, রানাঘাট হাসপাতালের(Ranaghat Hospital) শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন। আর এই রোগীর সাথে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন।

আর তারই অঙ্গ হিসেবে রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। আর রোগীর পরিবারের কাছ থেকে সন্মান পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই চিকিৎসক। শুধু রোগীর পরিবারই নয়, নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকান্ডে খুশি হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালের সুপার জানান, ডাক্তারবাবুর কাজ হল চিকিৎসা দেওয়া এবং একটি সামাজিক সম্পর্ক গড়ে তোলা রোগী ও তার পরিবারের সঙ্গে। সেই লক্ষ্যেই হচ্ছে রানাঘাট হাসপাতাল। অন্যদিকে,সম্প্রতি ট্যাব কেলেঙ্কারির(Tab Skam) বিরুদ্ধে এবং অন্যান্য দাবি নিয়ে নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি নদিয়া শাখা ।

শুক্রবার কৃষ্ণনগরে শিক্ষা ভবনের (Krishnanagar Sikha Bhavan)সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান হয়। আন্দোলনকারীদের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ‘তরুণের স্বপ্ন প্রকল্প’ এখন রীতিমতো দুর্নীতির আতুর ঘর। এখানে ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে জামতারা গ্যাংয়ের ।তার সঠিক তদন্ত হওয়া উচিত। শূন্য পদে নিয়োগের দাবি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজে ব্যস্ত না করা এবং একাধিক দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দেন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00