৩ মাস ধরে লাগাতার যৌন নির্যাতন নাবালিকাকে, চাঞ্চল্য রাজারহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: তিন মাস ধরে লাগাতার যৌন নির্যাতন নামাস ধরে লাগাতার যৌন নির্যাতন নাবালিকাকে। পরিবারের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত আবুল হোসেন মিদ্দে(৪০)।পরিবারের অভিযোগ ১২ বছরের নাবালিকাকে খাবার সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই ঘটনা চলছিল গত তিন মাস ধরে। নাবালিকা এই ঘটনার কথা যাতে কাউকে না বলে তাকে ভয় দেখানো হতো। অবশেষে নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার পরিবারের লোক চাপ দিলে সমস্ত ঘটনার কথা জানায়। এরপরই পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাজারহাট থানায়(Rajarhat P.S.) লিখিত অভিযোগ জানায়।

পস্ক আইনে মামলা রুজু করে শুক্রবার গভীর রাতেই অভিযুক্ত আবুল হোসেন মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অভিযুক্ত রাজারহাট ধারসা(Dahrsa) এলাকার বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে ধৃত। শনিবার দুপুরে তাকে বারাসত আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে নিউটাউন এলাকায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ঝোঁপ থেকে উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় একজন ই – রিক্সা চালককে গ্রেফতার করা হয়।

ক্রমাগত রাজারহাট, নিউটাউন, জ্যোতি নগর ,আদর্শপল্লী, নিউ আদর্শপল্লী, সন্তোষপল্লী স্বামীজি নগর, পুলিশ ক্যাম্প এইসব এলাকায় অপরাধের সংখ্যা বাড়ছে। নিউ টাউন সহ একাধিক থানা থাকলেও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। অত্যন্ত ঘিঞ্জি এইসব জন বসতিপূর্ণ এলাকায় পুলিশের নজরদারি খুবই ম্লান। নেই জনসংযোগ। স্থানীয় ক্লাব ও প্রতিষ্ঠান গুলির ভূমিকা উল্লেখযোগ্য নয়। ফলে বহিরাগত অপরাধীদের পাশাপাশি এইসব এলাকায় নানা ধরনের অপরাধের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় এবং অন্য এলাকার মানুষজন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]