Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেদিনীপুরের কংসাবতী ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন রেলকর্মী

কোনওভাবে রেলব্রিজের ধারে চলে যান ওই রেলকর্মী। সেখান থেকে নদীতে পড়ে যান তিনি। তদন্তে নেমেছে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর কংসাবতী রেলব্রিজে (KANGSABATI RAIL BRIDGE) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের কাজ সেরে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে ফেরার সময় রেলব্রিজ থেকে হঠাৎই নদীতে পড়ে গেলেন এক রেলকর্মী। জানা গিয়েছে রেলকর্মীর নাম তাপস দাস। তাঁর বয়স আনুমানিক ৪৫। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে দুর্ঘটনা না কি নিজেই প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন, তা নিয়ে। ঘটনার তদন্তে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ।

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে গোকুলপুরে রেললাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। কাজ শেষ করে তাঁরা মেদিনীপুরের দিকে ফেরার সময় হঠাৎই লাইনে চলে আসে আরণ্যক এক্সপ্রেস। সেই সময় কোনওভাবে রেলব্রিজের ধারে চলে যান ওই রেলকর্মী। সেখান থেকে নদীতে পড়ে যান তিনি। ঘটনাস্থলে গিয়েছিলেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুড়গুড়ি পাল থানার পুলিশ। নিজের প্রাণ বাঁচাতে ওই রেলকর্মী নিজেই নদীতে ঝাঁপ দেয় নাকি দুর্ঘটনাগ্রস্ত রেলকর্মী ব্রিজ থেকে নিচে পড়ে যায় তা খতিয়ে দেখা হচ্ছে, বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

খবর লেখা পর্যন্ত ওই রেলকর্মীর দেহের হদিশ মেলেনি। রেলকর্মীর খোঁজে নদীতে ডুবুরি নামানোর কথা জানিয়েছিলেন আধিকারিকরা। ঘটনাস্থলে এসেছিল আরপিএফ ও খরিদা থানার পুলিশও। তবে আত্মহত্যা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তলিয়ে যাওয়া ব্যক্তির সহকর্মী ও পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তল্লাশি চলছে। খতিয়ে দেখা হচ্ছে পড়ে যাওয়ার কারণ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00