Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধ থেকে জঙ্গলমহলের ৪ জেলায় ‘রেল রোকো’ কর্মসূচি কুড়মিদের

জঙ্গলমহলের ৪টি জেলা প্রশাসন ও দক্ষিণপূর্ব রেল কর্তৃপক্ষ কুড়মিদের রেল রোকো কর্মসূচী নিয়ে কড়া মনোভাব নিতে চলেছে বলেই জানা গিয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল অর্থাৎ বুধবার থেকে রাজ্যের ৪টি জেলায় অনির্দিষ্টকালের জন্য ‘রেল রোকো’ কর্মসূচী(Rail Roko Programme of Kurmi Movement) শুরু করতে চলেছে কুড়মি সমাজ। আর তার জেরে জঙ্গলমহলের(Jungle Mahal) ৪টি জেলায় আগামিকাল থেকে কার্যত রেল পরিষেবা চূড়ান্ত ভাবে বিপর্যস্ত হয়ে পড়তে চলেছে। ওই একই কর্মসূচী পালিত হবে ওড়িশা ও ঝাড়খণ্ডের বুকেও। যার জেরে দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা সব থেকে বেশি ব্যাহত হতে চলেছে। বাংলার পাশাপাশি ওড়িশার পূর্ব উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কয়েক লক্ষ মানুষ এই কর্মসূচীর জেরে হেনস্থা এবং দুর্ভোগের মুখে পড়তে চলেছেন। আর তাই বাংলায় জঙ্গলমহলের ৪টি জেলা প্রশাসন ও দক্ষিণপূর্ব রেল(South Eastern Railway) কর্তৃপক্ষ কুড়মিদের এই কর্মসূচী নিয়ে কড়া মনোভাব নিতে চলেছে বলেই জানা গিয়েছে। 

কুড়মি সমাজের পক্ষ থেকে জানা গিয়েছে বুধবার ভোর থেকেই জঙ্গলমহলের ৪ জেলা – পুরুলিয়া(Purulia), বাঁকুড়া(Bankura), ঝাড়গ্রাম(Jhargram) ও পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur) রেল অবরোধ কর্মসূচী শুরু করবেন তাঁরা। আর সেটাও অনির্দিষ্টকালের জন্য। ৪ জেলার ৪টি জায়গায় সেই অবরোধ হবে। এর আগেও দু’বার এই ধরনের অবরোধ হওয়ায় এবার আগে থেকেই শঙ্কার মেঘ দেখা যাচ্ছে। যদিও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে এই অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে কুড়মি সমাজকে।

সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এই অবরোধ বেআইনি। যদিও কুড়মিরা নিজেদের দাবিতে অনড়। রেলের পাশাপাশি জঙ্গলমহলের বুকে যাতে রাস্তা অবরোধের কোনও ঘটনা না ঘটে তার জন্য তৎপর ৪টি জেলার পুলিশ প্রশাসনও। তাই ৪টি জেলার কুড়মি প্রভাবিত এলাকাগুলিতে শুরু হয়েছে পুলিশের রুট মার্চ। পুলিশের তরফেও কুড়মিদের জানিয়ে দেওয়া হয়েছে, রেল অবরোধ, রাস্তা অবরোধ বেআইনি।

আদিবাসী কুড়মি সমাজের মুখ অজিত প্রসাদ মাহাতো অবশ্য জানিয়ে দিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, পশিচিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই চার জেলাতেই বুধবার সকাল থেকেই আন্দোলনের প্রভাব পড়বে। আগামিকালের রেল অবরোধ তাঁরা সফল করবেনই। সেই লক্ষ্যেই জঙ্গলমহলের কুড়মি সমাজের সকলকে বলা হয়েছে, পুলিশ যতই বাধা দেওয়ার চেষ্টা করুক চার জেলাতেই রেল অবরোধ হবে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও হবে। আর এই অবরোধের দরুণ সাধারণ মানুষের যে দুর্ভোগ ও হেনস্থা হবে তার জন্য তাঁদের কাছে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন অজিত। তাঁর দাবি, তাঁরা একটা স্বতন্ত্র্য জাতি নিজের সত্তার জন্য লড়াই করছেন। কিন্তু কেন্দ্র বা রাজ্য কেউই তাঁদের দাবিকে মান্যতা দিচ্ছে না। কেউ কোনও বৈঠকও করছে না।

যদিও চলতি বছরেই ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের প্রাক্কালে কুড়মি সমাজের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি কুড়মি সমাজকে অবরোধ না করারই অনুরোধ করেছিলেন। সম্ভবত সেই অনুরোধের জেরে আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়া হলেও কোথাও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়নি। যদিও জঙ্গলমহলের ৪ জেলাতেই সতর্ক থাকছে জেলা পুলিশ প্রশাসন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00