Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস যাত্রা দেখতে গিয়ে পূর্বস্থলীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর

Share:

নিজস্ব প্রতিনিধি পূর্বস্থলী ও নদিয়া: পূর্ব বর্ধমান‌ জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শনিবার রাতে রাস উৎসব উপলক্ষে দুই বন্ধু মিলে একটি স্কুটিতে করে ঠাকুর দেখতে বেরিয়ে ছিল।রাস্তার ধারে দেওয়া স্পিড বেকারের(Spreed Breaker) গার্ডওয়ালে স্কুটি নিয়ে ধাক্কা মারে চালক।পিছন থেকে একটি ছোট হাতি গাড়ি এসে দুজনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। রবিবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। জানা গিয়েছে মৃতরা হলেন মধ্য শ্রীরামপুরের বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ ও তাপস বিশ্বাস। শনিবার রাতে দুজন গুরুতর জখম হয় ওই এলাকায়। এরপরেই তাদের কালনা হসপিটালে(Kalna Hospital) নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

অন্যদিকে,নদিয়ার পাঁচপোতা বাসস্ট্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির। গুরুতর আহত আরো তিনজন ।এলাকা সূত্রে জানা যায় ,অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে একই মোটর সাইকেলে ছিলেন। অপরদিকে এক মোটরসাইকেলের দুজন আরোহী কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে যাওয়া ওয়ান ওয়ে পথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানেই গুরুতর আহত হওয়ার পর স্থানীয় সিভিক ভলেন্টিয়ার এবং কর্তব্যরত শান্তিপুর থানার(Sahntipur P.S.) পুলিশ অফিসাররা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছান ।

সেখানেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং তার স্ত্রী ও যথেষ্ট আশঙ্কা জনক অবস্থায় ভর্তি। অন্যদিকে, আসা বাইক আরোহী গুরুতর আহত তাকেও স্থানান্তরিত করা হয়েছে। তবে ঠিক কে কোন দিক থেকে আসছিলেন তা এখনো পর্যন্ত বোঝা সম্ভব হয়নি ঘটনা পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত একজন মৃত তিনজন গুরুতর আহত তাদের প্রত্যেককেই পরিস্থিতি আশঙ্কাজনক। তাদের প্রত্যেককেই কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00