Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণী খুনের ১০ দিন পর পাঁশকুড়া থেকে অপরাধী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব বর্ধমান: দশ দিনের মাথায় গ্রেপ্তার করা হল বর্ধমান ২নং ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার(Priyanka Hasda) খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে। তাঁকে গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে। শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু। পুলিশ সূত্রে জানা যায়,আসামির নাম অজয় টুডু, বয়স আনুমানিক ২৭ , বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা(Debra) । ২৩অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে(Ajay Tudu) গ্রেপ্তার করা হয়।

১৪ই অগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে নৃশংস ভাবে হত্যার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার (SP)আমনদীপ। সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন, আমরা দোষীকে এতদিন খুঁজছিলাম। শুক্রবার ধরতে পেরেছি। আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি আমরা। আমরা প্রথমে নয়জনের একটা তদন্তকারী টিম করেছিলাম। পরে সেটা বাড়িয়ে ২১ জনের করা হয়। ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল যেটা আমরা আগেই বলেছিলাম।সাত দিনের রিমান্ড এর আবেদন করে আদালতে পেশ করা হয় অভিযুক্তকে।

এদিকে,বন্যা কবলিত মালদার মানিকচকের(Manickchak) ভূতনী এলাকায় ভূতনী ব্রীজের সংযোগকারী রাস্তায় ফাটল। প্রায় একশো মিটার এলাকা জুরে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল এলাকায়। উল্লেখ্য, বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনী এলাকা। গঙ্গার জল এসে লেগেছে ভূতনী ব্রীজের কাছাকাছি এলাকায়। সেই জমা জলে ভূতনী ব্রীজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুরে রাস্তার একপাশে ফাটল ধরেছে। যা নজরে আসতেই এদিন ভূতনীবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যেকোন সময় ধসে পড়তে পারে। তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00