Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইংরেজবাজার পুরসভার নির্বাচনে প্রচারে সবচেয়ে কনিষ্ঠতম তৃণমূল প্রার্থী পূজা

পূজা দেবী সংসারের হাল ধরার পাশাপাশি এবারে তৃণমূল দলের হয়ে প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজবাজার পুরসভার নির্বাচনে সবথেকে কনিষ্ঠতম প্রার্থী পদে দাঁড়িয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের পূজা দাস। উচ্চশিক্ষিতা পূজা দেবী সংসারের হাল ধরার পাশাপাশি এবারে তৃণমূল দলের হয়ে প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। আর এই প্রার্থীর সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে দলীয় কর্মী, সমর্থকরা বাড়ি-বাড়ি যাচ্ছেন নির্বাচনী প্রচারে। নিজের ওয়ার্ডের মানুষের নানান সমস্যার কথা শোনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রচারের কথা মানুষের কাছে তুলে ধরছেন ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা।

মালদহ শহরের অন্যতম এলাকা হিসেবে পরিচিত ২৭ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে গয়েশপুর, সূর্যসেন পল্লী, দেশবন্ধু পাড়া, বিধানপল্লী-সহ একাধিক এলাকা। বহুতল আবাসন থেকে মধ্যবিত্তের বাড়ি। চাকরিজীবী থেকে ব্যবসায়ী এবং গৃহস্থের পরিবার সব ধরনের মানুষের বসবাস রয়েছে এই ওয়ার্ডে। আর সর্বত্রই নির্বাচনী প্রচারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী পূজা দাস। ছিপছিপে চেহারার, মায়াবী মুখ নিয়ে যখন মানুষের দুয়ারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তখন অন্তত দু’হাত তুলে সকলে তাঁকে আশীর্বাদ করছেন। আর এতেই খুশি হয় পাড়ায়-পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন এই তৃণমূল প্রার্থী।

পূজা দাস বলেন, ‘এই প্রথম আমি পুর নির্বাচনে দাঁড়িয়েছি। ২৭ নম্বর ওয়ার্ডের আমার বাড়ি। কলেজ জীবন থেকে রাজনীতি করে আসছি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে নিজেকে মনে করি। দল এবার আমাকে সুযোগ দিয়েছে প্রার্থী করে মানুষের জন্য কাজ করার। তাই বাড়ি বাড়ি গিয়ে এলাকার নানান সমস্যার কথা শুনছি। খুঁটিনাটি অনেক বিষয় যেগুলো পাড়া প্রতিবেশীদের থেকে জানছি। সেই সব সমস্যার কথা শুনেও সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি। যেভাবে সাড়া মিলেছে, তাতে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ হবেই’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00