Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিকে ‘কড়া গার্ড’ নরমের দাবিতে বিক্ষোভ, রাগে স্কুলের পাখা, ঘড়ি ভেঙে দিল পড়ুয়ারা

কড়া প্রহরা নরম করার দাবিতে পরীক্ষার্থীরা ভেঙে দিল স্কুলের ফ্যান এবং দেওয়াল ঘড়ি। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের হামলার চোটে মূহুর্তেই স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা ভালভাবে কাটলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই ফর্মে ফিরেছে মালদা। রাজ্যজুড়ে একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। এবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন টুকলি করতে না দেওয়ার কারণে শিক্ষকদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার একটি ভয়াবহ চিত্র ফুটে উঠল সমাজ মাধ্যমের দেওয়ালে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরেহ।

শুধু তাই নয়, কড়া প্রহরা নরম করার দাবিতে পরীক্ষার্থীরা ভেঙে দিল স্কুলের ফ্যান এবং দেওয়াল ঘড়ি। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের হামলার চোটে মূহুর্তেই স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত কয়েক দশক ধরেই মালদার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে উঠছে প্রশাসনের মাথাব্যাথার কারণ।

পরীক্ষাগারে নকল সাপ্লাই, প্রশ্নফাঁসের মতো একাধিক অভিযোগ উঠেছে মালদার স্কুলগুলি থেকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। মাধ্যমিকের সময়েও পড়ুয়াদের দ্বারা নকল করা একাধিক চিত্র ফুটে উঠেছিল মালদার স্কুলগুলি থেকে। সেই রেশ কাটতে না কাটতে আবারও ফর্মে ফিরল মালদা। নকল করতে দেওয়ার দাবিতে পড়ুয়াদের ক্ষোভের বিস্ফোরণ ঘটল মালদার হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর স্কুলে। এর আগে ইংরেজি পরীক্ষার দিন নকল করতে দেওয়ার দাবিতে শিক্ষকের গায়ে গরম জল ঢেলে দিয়েছিল পড়ুয়ারা। গতকাল শনিবার ছিল উচ্চমাধ্যমিকের মিউজিক ও কম্পিউটার সায়েন্স পরীক্ষা। সেখানেই কড়া গার্ড নরম করার দাবি তুলে ভাঙচুর করল পড়ুয়ারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে সিট পড়েছিল হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী হাইস্কুল এবং আরএন রায় গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের। পরীক্ষা শুরু হতেই তাঁরা কড়া গার্ড তুলে নেওয়ার দাবিতে ব্যাপক তাণ্ডব চালায়। স্কুল ঘরের বেশ কয়েকটি সিলিং ফ্যান ভেঙে ফেলে। স্কুলের দেওয়াল ঘড়িও ভেঙে ফেলে। বেশ খানিকক্ষণ এ ভাবে চলার পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ব্যাপারে পুলিশে কোনও লিখিত অভিযোগ জানায়নি ঋষিপুর হাইস্কুল কর্তৃপক্ষ। তবে ওই পড়ুয়াদের কাউন্সেলিংয়ের দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ এবং তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00