প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই চাকরি বাতিল,কড়া বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল। এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ(Purba Medinipur Sikha Sansad)  ।দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন(Tution) পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার।গৃহ শিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে।

একদিকে প্রকৃত গৃহ শিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়ছে, অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পরিয়ে সরকারি আইন অমান্য করছেন।পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটে একটি আলোচনা সভা হয়। গত ১৮ জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানস হাবিবুর রহমান(Habibur Rahaman)। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে, সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশান করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে চাকরি বাতিল হবে। মাত্র ১৫ দিনের মধ‍্যে বিদ‍্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে,চেয়ারম্যান হাবিবুর রহমান কড়া নির্দেশকে ধন্যবাদ জানান, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিট। পূর্ব মেদিনীপুর জেলা কো – অর্ডিনেটার দীপু খান বলেন নির্বাচনের আগে আমরা চেয়ারম্যানের কাছে দাবি রেখেছিলাম। উনি বলেছিলেন আপনাদের দাবি সঠিক। এই বিষয়ে আমি নির্বাচনের পরে আমি এই বিষয়টা দেখবো। চেয়ারম্যান সাহেব কথা দিয়ে কথা রেখেছেন এবং একটা নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন। শুধু আমাদের এই জেলা নয়, সারা রাজ‍্যে এর একটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রাজ‍্যে গৃহ শিক্ষক নেতৃত্বরা। হাবিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির রাজ‍্য সভাপতিl

পূর্ব মেদিনীপুর জেলার গৃহ শিক্ষকদের দাবি এইধরনের নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা মাধ‍্যমিক পর্ষদের ডি আই সাহেব নোটিশ জারি করুন। এবং যে সমস্ত স্কুল শিক্ষকরা এখন ও প্রাইভেট টিউশান পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রসাশন তদন্ত প্রক্রিয়া শুরু করলে আসল চিত্রটা সামনে এসে যাবে। কাঁথি মহকুমা গৃহ শিক্ষকরা আবার ও স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশান(Private Tution) ও কোচিং সেন্টারে অভিযান চালাবে বলে বলেন গৃহ শিক্ষক নেতৃত্বরা। আগামী দিনে এই নির্দেশিকা না মানলে বৃহত্তর আন্দোলনে নামবে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। এই নির্দেশিকা কার্যকর হলে বহু প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে এমনটাই মনে করছেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কর্মকর্তারা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]