Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলেন মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল

নয়া সভাপতি হলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। রাজ্য সরকার তৈরি করেছে নতুন অ্যাডহক কমিটি। কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের (WEST BENGAL PRIMARY EDUCATION BOARD) সভাপতি (PRESIDENT) পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁকে সরাল রাজ্য সরকার। তাঁর জায়গায় নয়া সভাপতি হলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল।

মঙ্গলবার দিন শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেই রদবদল হয়নি। রাজ্য সরকার তৈরি করেছে নতুন অ্যাডহক কমিটি (COMMITTEE)। কমিটিতে রয়েছন ১১ জন সদস্য। জানা গিয়েছে, এই কমিটিতে র‍য়েছেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদার, রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন মানিক। তাঁর দাবি, আদালত এভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণ করার নির্দেশ দিতে পারে না। সেই মামলা ছিল বিচারাধীন। তবে তার মাঝেই তাঁকে অপসারিত করল রাজ্য সরকার। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে তাঁর নাম। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন সিবিআইয়ের কাছে। হাজিরা দিয়েছিলেন বিচারপতির এজলাসেও। জমা দিয়েছিলেন তাঁর ও তাঁর পরিজনদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব। তবে দফতর সূত্রে খবর, বয়সজনিত কারণেই অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00