Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি আধিকারিক সেজে ডাকাতির চেষ্টা, পুলিশের জালে দুষ্কৃতী দল

একটি গাড়িতে সরকারি বোর্ড লাগিয়েছিল দুষ্কৃতীদের দল। সেই গাড়ি থামিয়ে ডাকাতি করার চেষ্টা করছিল ৬ জন যুবকের দলটি

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি আধিকারিক সেজে ডাকাতির চেষ্টা করছিল দুষ্কৃতীদের দল। গাড়িতে লাগিয়েছিল সরকারের বোর্ড। তাতে বড়বড় করে লেখা ছিল ‘অন ডিউটি’ (ON DUTY)। তার ঠিক নিচেই লেখা ‘গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। তবে পুলিশের (POLICE) তৎপরতায় বানচাল হল ডাকাত দলের চাল। ধরা পড়ল দুষ্কৃতীরা।

সোমবার গভীর রাতে জলপাইগুড়ি মোহিত নগর ফ্লাইওভারের কাছে একটি গাড়িতে সরকারি বোর্ড লাগিয়েছিল দুষ্কৃতীদের দল। সেই গাড়ি থামিয়ে ডাকাতি করার চেষ্টা করছিল ৬ জন যুবকের দলটি। তখনই পুলিশের হাতে ধরা পড়ে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতের দল (ROBBER GANG) যখন গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল সেই সময় এলাকায় টহলদারি  চালাচ্ছিল জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ। তবে সকল পুলিশই ছিলেন সাদা পোশাকে। যুবকদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দিকে পুলিশ এগিয়ে যায়। পুলিশকে আসতে দেখে দুষ্কৃতীরা পালাতে চেষ্টা করে। তাদের ধাওয়া করে পুলিশ। এরপর ২ দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তবে, ৪ দুষ্কৃতী পালিয়ে যায়।

জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মৃদুল মণ্ডল ও বিজন শর্মা। ধৃত ২ দুষ্কৃতী কোতওয়ালি থানার বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত তা জানতে চেয়েছে পুলিশ। আর কী কী কাণ্ডে তারা জড়িত বা পরিকল্পনা কী ছিল, তাও জানতে চাওয়া হয়েছে। পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ধৃতদের আদালতে পেশ করে ৭ দিনের হেফাজতের আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তবে পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00