Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর পর  হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশি, অস্বস্তিতে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপি প্রার্থী হিরণ  চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা।  মঙ্গলবার গভীর রাতে বিজেপির আরও ২ নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। কি কারণে এই তল্লাশি তা এখন জানা যায়নি। তবে এই  ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি হিরণের।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি  প্রার্থী দাবি করেছেন,’কোন অভিযোগ তল্লাশি হচ্ছে তা বলছে না ঘাটাল পুলিশ। বলছে আপনাকে কেন বলব।‘  এছাড়াও বিজেপি খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে যায় পুলিশ। এই ঘটনার পর তমোঘ্ন জানিয়েছেন, গভীর রাতে মা ঘুমাচ্ছিল। সেইসময় পুলিশ এসে ডাকাডাকি করে। দরজা না  পুলিশ দরজায় লাথি মারে বলে অভিযোগ উঠেছে।  

অন্যদিকে  মঙ্গলবার শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপি কর্মী- সমর্থকেরা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বেশ কয়েকজন আইপ্যাকের ছেলেকে সঙ্গে নিয়ে আমাদের  অফিসে ঢুকেছে কোলাঘাটের ওসি সৌরভ চিনা এবং সিআই চম্পক রঞ্জন চৌধুরী। গেটের বাইরে ছোট গাড়িতে করে প্যাকেট রেখেছিল। হয়তো আগ্নেয়াস্ত্র, টাকা বা মাদকদ্রব্য রেখেছিল আমার বাড়ি ঢোকানোর জন্য, আমাকে ফাঁসানোর জন্য’।  এর কয়েক ঘণ্টা পরই মধ্য রাত সাড়ে তিনটে নাগাদ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি তমোঘ্ন দের বাড়িতে পৌঁছে যায় পুলিশ।  তবে কি কারণে এই তল্লাশি তা এখন পুলিশের তরফে জানান হয়নি। কিন্তু এই ঘটনার জেরে চাপে পড়েছে বঙ্গ বিজেপি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00