Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চম্পাহাটিতে ভরদুপুরে বাড়িতে পুলিশ, হতবাক ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই বাড়িতে পুলিশি হানা। বাড়ির কর্তাকে সোজাসুজি প্রশ্ন, মাল কোথায়? সারাদিন বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি। এখনেই শেষ নয়, এই অভিযান চলবে মাঝে মধ্যেই। ঢোলাহাট বাজি কারখানা থেকে শিক্ষা নিয়ে এমনই সিদ্ধান্ত পুলিশ-প্রশাসনের। বেআইনি বাজি কারখানার রমরমা ব্যবসা রুখতে বুধবার চম্পাহাটির হাড়াল এলাকায় ব্যাপক অভিযান চালায় বারুইপুর জেলা পুলিশ। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেআইনি বাজির কারবার রুখতে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি বুধবার নবান্ন থেকে বাজি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢোলাহাটের প্রসঙ্গে তাঁর মন্তব্য, এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সকলের। প্রশাসন থেকে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। এক জায়গায় দাহ্য পদার্থ রেখে দিলে প্রাণহানি হতে পারে। তাই সকলের সতর্ক থাকা উচিত।

জানা গিয়েছে, চম্পাহাটির হাড়াল-সহ বিভিন্ন এলাকায় বেআইনি বাজি তৈরির একাধিক কারখানার সন্ধান মিলেছে। প্রচুর নিষিদ্ধ বাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশের স্পষ্ট বার্তা, কোনও ভাবেই বেআইনি বাজির কারবার বরদাস্ত করা হবে না। কড়া পদক্ষেপ নেওয়ারও বার্তা প্রশাসনের তরফে। স্থানীয় সূত্রের খবর, প্রশাসনের নির্দেশে আপাতত বাজি ব্যবসা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে, যাঁরা বৈধ ভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের অনেকে দ্রুত একটি সরকার অনুমোদিত ক্লাস্টার গঠনের দাবি জানিয়েছেন। সবুজ বাজি, শব্দ বাজি সমস্ত কিছুর ওপরেই এখন থেকে পর্যবেক্ষণ চলবে বলে জানিয়েছে প্রশাসন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00