Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, পারদ নেমে গিয়েছে অনেকটাই

বৃহস্পতিবার সকাল থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় বাসের দেখা মিলছে কম। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি বায়ুর যুগলবন্দিতে বুধবার রাত থেকেই বৃষ্টি নেমেছে কলকাতা(Kolkata) ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টি চলছে কমবেশি দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলায়। কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার সকাল থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি(Raining Continuously)। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন(Disturbed Public Life)। বর্ষণের জেরে রাস্তায় বাসের দেখা মিলছে কম। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা। চলছে মেট্রোও। শহর কলকাতায় জল জমে রাস্তা ডুবে যাওয়ার খবরও মেলেনি। তবে নীচু এলাকায় রাস্তার কিছু কিছু অংশে জল জমার খবর মিলেছে। আজ শুধু কলকাতা নয় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আবার রাতভর টানা বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রার পারদ নেমে গিয়েছে(Temperature has Dropped) অনেকটাই।  

আরও পড়ুন সুস্মিতা-সাকেতকে ওয়েনাডে পাঠাচ্ছে তৃণমূল, ট্যুইট করে জানালেন মমতা

এদিন সকাল থেকেই মুখ ভার আকশের। কখনও ঝমঝমিয়ে কখনও বা মাঝারি কখনও আবার ছিটেফোঁটা বৃষ্টি হয়েই চলেছে। আজ প্রায় গোটা দিনটা কেটে যাবে এভাবেই। পূর্বাভাস বলছে আপাতত আজ বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হবে রাতভর বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের উপস্থিতি ও মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শহরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিন যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তাই শহরে কমেছে তাপমাত্রা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।   

আরও পড়ুন বিধাননগর পুরনিগম এলাকায় যত্রতত্র লাগানো হচ্ছে হোর্ডিং, রিপোর্ট চাইল হাইকোর্ট

বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় ৯.৪ মিমি বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে, তারপরেই রয়েছে ব্যারাকপুর। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬১.৬ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য এদিন রাস্তায় তুলনামূলক ভাবে মানুষও কম বেড়িয়েছেন। রাস্তায় বাসের দেখাও মিলছে অন্য দিনের তুলনায় কম। তবে লোকাল ট্রেন ও মেট্রো পরিষবা চালু আছে। গঙ্গায় মিলছে ফেরি সার্ভিসও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00