Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার সব জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে মিলবে ক্যান্সারের চিকিৎসা

আগামী মে-জুন মাস থেকেই রাজ্যের সব জেলা হাসপাতালে এবং সব মেডিকেল কলেজে মিলবে নিখরচায় ক্যান্সারের চিকিৎসা। সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে এক ঐতিহাসিক যুগান্তরকারী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার থেকে বাংলার বুকে থাকা সব জেলা হাসপাতাল(Districts Hospital) ও মেডিকেল কলেজ হাসপাতালে(Medical College Hospitals) মিলবে ক্যান্সারের চিকিৎসা(Cancer Treatment)। প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের স্বাস্থ্য দফতর Indoor ও Outdoor পরিষেবা চালু করার পদক্ষেপ করেছে। এর জন্য ২৪ মার্চ থেকে স্বাস্থ্যভবনে শুরু হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। রেডিওথেরাপি, মেডিসিন, সার্জারি, গাইনি, প্যাথোলজি, ইএনটি, ডেন্টাল ও রেডিও ডায়াগনিসিস—এই আটটি বিষয়ে ট্রেনিং চলছে। স্থির হয়েছে, সপ্তাহে দু’দিন মঙ্গল ও শুক্রবার রাজ্যের সব জেলা হাসপাতালে এবং রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে মিলবে ক্যান্সার চিকিৎসার জন্য Outdoor পরিষেবা।

আরও পড়ুন রাজ্য সরকারের Casual Employees-রাও পাবেন অ্যাড হক Bonus

বর্তমানে রাজ্যের ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু রয়েছে ক্যান্সার চিকিৎসার জন্য Indoor ও Outdoor পরিষেবা। এই হাসপাতালগুলি হল কলকাতার National Medical College and Hospital, পূর্ব বর্ধমান জেলার Burdhwan Medical College and Hospital, বাঁকুড়া জেলার Sammilani Medical College and Hospital, ইংরেজবাজারের Malda Medical College and Hospital এবং শিলিগুড়ির North Bengal Medical College and Hospital। কিন্তু এবার এই ৫টি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও রাজ্যের আরও ২৩টি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১টি জেলা হাসপাতালেই মে-জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে ক্যান্সারের চিকিৎসায় Indoor ও Outdoor পরিষেবা। মূলত নিখরচায় বাংলার সব ক্যান্সার আক্রান্ত মানুষ যাতে তাঁর নিজ জেলাতেই চিকিৎসার পরিষেবা পান সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন তৈরি মঞ্চ, রেড রোডে দু দিনের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

জেলা স্তরের পরিষেবায় মিলবে ক্যান্সার নির্ণয়, সার্জিকাল অঙ্কোলজি, কেমোথেরাপি এবং Indoor ও Outdoor পরিষেবা। বাংলার প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি জেলা হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাতে আসা রোগীদের খুঁটিনাটি তথ্য নথিভুক্তির কাজ বা ক্যান্সার রেজিস্ট্রিও শুরু হবে একই সঙ্গে। ফলে সব থেকে বড় সুবিধা হবে এই রোগী যদি ভিন জেলাতেও চিকিৎসা করাতে যান তাহলে তাঁর প্রোফাইল থেকেই তাঁর চিকিৎসার সব ইতিহাস জানা যাবে সঙ্গে সঙ্গে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00