পাঁশকুড়াতে মধ্যযুগীয় ফরমান, পারিবারিক সম্পত্তি লিখে দিতে হবে গ্রামবাসীদের নামে

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: মধ্যযুগীয় ফরমান।পারিবারিক সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে পাঁশকুড়ার একটি পরিবার,কপালে জোটে মারধোর।প্রাণনাশের হুমকি।গ্রামবাসীদের অত্যাচারে বর্তমানে বাড়িছাড়া পরিবার দ্বারস্থ প্রশাসনের।অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির দিকেও।শুরু রাজনৈতিক তরজা।নিজেদের সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে করে রাখা হল পাঁশকুড়ার একটি পরিবারকে,পাঁশকুড়ার রাধাবল্লভপুর গ্রামের(Radhabalalvpur Village) সঞ্জয় কালসা পাঁশকুড়া থানায়(Paskura P.S.) একটি এফ আই আর(FIR) দায়ের করেন।তার অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ দাবি করে, দাবি মত সম্পত্তি লিখে না দেওয়ায় তাদের কপালে জোটে মারধর পাশাপাশি মেলে প্রাণনাশের হুমকি।

এমনকি এক ঘরে পর্যন্ত করে রাখা হয় তাদের, তারা গ্রামের দোকান থেকে জিনিস কিনতে পারেন না,ডাক্তার দেখাতে গেলেও বাধা দেয় গ্রামবাসীরা,এমনকি বাচ্চাদের স্কুলে যেতেও বাধা দেয় গ্রামবাসীরা।গ্রামবাসীদের অত্যাচারে তারা বর্তমানে ঘরছাড়া। এমনকি গত মাসের ২৬ তারিখে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে ফের গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়।তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। বর্তমানে তার বাবা হরেকৃষ্ণ কালসা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের এখন একটাই দাবি তারা যেন বাড়ি ফিরতে পারে। অপরদিকে যে গ্রামবাসীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সঞ্জয় কালশা এবং তার পরিবার সেই অভিযুক্ত গ্রাম কমিটির এক সদস্য বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পারিবারিক গন্ডগোল রয়েছে সঞ্জয়দের,সেই দায় গ্রামের ওপর চাপানো হয়েছে।

তবে তিনি এ কথা স্বীকার করেন সঞ্জয় যে গ্রামবাসীদের নামে মামলা করেছিলেন সেই মামলার টাকা দেওয়ার ফরমান দেওয়া হয় গ্রাম কমিটির তরফে। সঞ্জয় কালসার অভিযোগের ভিত্তিতে যে এফ আই আর দায়ের হয়েছে পাঁশকুড়া থানায় সেই এফ আই আর এ নাম রয়েছে তৃণমূলের নব নিযুক্ত জেলা সভাপতি সুজিত রায়ের।নাম রয়েছে স্থানীয় আর এক তৃণমূল নেতা কৃষ্ণপদ খাঁর,তৃণমূলের তরফে অভিযোগ এই গন্ডগোল পারিবারিক,সঞ্জয় কালসা বিজেপি কর্মী, নবনিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি কে কালিমালিপ্ত করার জন্যে এই ধরনের অভিযোগ দায়ের করেছেন। তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবী বিষয়টি গ্রাম কেন্দ্রিক। তৃণমূল ওই অঞ্চলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]