Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোকান ভাঙতে এসে খালি হাতে ফিরতে হল পূর্ত দফতরের আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : দোকান ভাঙতে এসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হল পূর্ত দফতরের আধিকারিকদের। সাধারণ মানুষ ও দোকানদারদের লাগাতার বিক্ষোভের জেরে শেষপর্যন্ত ফিরে যেতে হল পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক আধিকারিকদের।

এদিন গোপীবল্লভপুরের হাতিয়ারা মোড়ে ৯ নম্বর রাজ্য সড়কের ধারে একটি ছোট দোকান ভাঙতে আসেন পূর্ত দফতরের আধিকারিকরা। তখনই সাধারণ মানুষ রুখে দাঁড়ান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিনা নোটিশে কেন দোকান ভাঙা হচ্ছে। দফতরের আধিকারিকরা বার বার এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই কিছু কাজ হয়নি।ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। তবে পুলিশের উপস্থিতি সত্বেও এদিন দোকান ভাঙার কাজ শুরু করতে পারেননি এলাকার বাসিন্দারা।খালি হাতেই ফিরতে হয় পূর্ত দফতরের আধিকারিকদের।

এই প্রসঙ্গে দোকানের মালিক জানান, ‘কাউকে কোনও জায়গা থেকে উচ্ছেদ করতে গেলে কিছুক্ষণ সময় লাগে। সেই সময়টুকু অফিসাররা দেননি। ওনাদের কথা মতো দোকানে যে জিনিসপত্র ছিল সব সরিয়ে দিয়েছি। এখন ওনারা বলুন, আমরা কী করতে পারি।আমরা ভেঙে দেব? তারপরে আমাদের ভবিষ্যত কি হবে, সেটা ওনারা বিবেচনা করুন।‘ এলাকার বাসিন্দাদের অবশ্য বক্তব্য, ওই দোকান ভাঙতে হলে এলাকার সব দোকান ভাঙতে হবে।শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে পড়েই ফিরে যেতে হয় আধিকারিকদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00