নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এবার শুধু পরিবেশ দূষণের কারণ নয়, বরং হয়ে উঠবে সম্পদ। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে (Hingalganj Block)শুরু হল এক যুগান্তকারী উদ্যোগ—বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প।এতদিন শহরাঞ্চল ও শহরতলির বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো থাকলেও, সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল একপ্রকার অদৃশ্য। এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়ে এলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
হিঙ্গলগঞ্জের কালিতলা, যোগেশগঞ্জ (Jogeshganj) ও গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক (MLA Hingalganj)দেবেশ মন্ডল, বিডিও দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি (OC) মোনায়েম হোসেন, বনও ভূমির কর্মাধক্ষ সুরজিত বর্মন।
এই প্রকল্পের ফলে, একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে, অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে। স্থানীয় বাসিন্দারাও আশাবাদী, এই উদ্যোগ আগামী দিনে এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সুন্দরবনের (Sundarban) আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে তৈরি হবে বর্জ্য পদার্থ থেকে জৈব সার।সুন্দরবনের প্রত্যন্তর অঞ্চলগুলির প্রতিটি ব্লকে এই ধরনের বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি পরিকল্পনা ভবিষ্যতে গ্রহণ করা হবে। পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি কৃষকদের (Farmer) জন্য এই জৈব সার জমিতে ব্যবহারের ক্ষেত্রে সহজ লভ্য হবে।