৬৩ দিনের মাথায় মিলল সুবিচার, জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির আদেশ নিম্ন আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মিলল সুবিচার। জয়নগরে(Jaynagar Incident) নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত(Baruipur Court)। গতকাল বৃহস্পতিবার দিনই মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এদিন শুক্রবার এই মামলার রায় ঘোষণা করলেন তিনি। যেখানে মুস্তাকিন সর্দারকে ফাঁসির আদেশ(Order of execution) দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শপিংমলে কারচুপি! ধরা পড়তেই কাঠগোড়ায় তিন জুনিয়র ডাক্তার

জয়নগরের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হতেই রাজ্য পুলিশের তরফে টুইটার একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ‘জাস্টিস ফর জয়নগর!’ পাশাপাশি এও লেখা হয়েছে, ‘এই রায় নজিরবিহীন।’ এই কথা কিন্তু একেবারেই সত্যি। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬৩ দিনের মধ্যেই অভিযুক্তের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে কখনও এই ঘটনা ঘটেনি। এই মামলার তদন্তের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তাঁর পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া। আর ঠিক তেমনটাই ঘটেছে।

আরও পড়ুনঃ শীত পড়তেই গ্রামে ফিরল যাত্রাপালা, টিভি ছেড়ে হাসিমুখে ভিড় জমালেন দর্শকরা

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর আবহেও জয়নগরের তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনা উঠে এসেছিল খবরের শিরোনামে। গত ৪ঠা অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে ডায়েরি করা হয়। এরপর গভীর রাতে বাড়ির কাছের এই জলাজমি থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। ওই রাতেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মোস্তাকিনকে। এদিন শুক্রবার সকালে বছর উনিশের মোস্তাকিনের সাজার মেয়াদ নিয়ে শুনানি ছিল। এরপর বিকেলের আগেই ফাঁসির রায় ঘোষণা করেন বিচারক।

ফাঁসি রদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ জয়নগর কাণ্ডের আসামি মুস্তাকিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]