মেদিনীপুর শহরের রাঙামাটি গেটবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কিশোর

দাদুর সঙ্গে বাজারে লাগা আগুন দেখতে এসে সিলিন্ডার বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাস্থল মেদিনীপুর গেটবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে মেদিনীপুরের(Midnapur Town) রাঙামাটি গেটবাজারে(Rangamati Gatebazaar) অগ্নিকাণ্ডের(Fire Incident) ঘটনায় মৃত্যু হল এক কিশোরের(Death of a Boy)। ভোরে রাঙামাটি গেটবাজারের কয়েকটি দোকান থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। একটি মিষ্টির দোকান দাউদাউ করে জ্বলছিল সেই সময়। সেই সময় এলাকারও এক শিশু তার দাদুর সঙ্গে আগুন দেখতে আসে। দোকান থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল সে। সেই সময় দোকানে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের কিছু অংশ ছিটকে শিশুটির পেটে লাগে। তাতেই গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর নাম রাণা দাস(৯)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে। বাজারে থাকা একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউ-দাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ভস্মীভূত হয়ে যায় দোকান থেকে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭-৮টি দোকান। ক্ষতিগ্রস্থ হয় ৩টি বাড়িও। মৃত কিশোরের বাবা জানিয়েছেন, ‘আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে এসেছি আগুন শুনে। ছেলে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি।’  

দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাজারে সব্জি, মাছ, মাংস, মিষ্টি, এমনকি ভুসিমালের দোকান রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের। গেটবাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র জানিয়েছেন, ‘আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। কী ভাবে সামলাব জানি না।’ অগ্নিকাণ্ডের খবর পেয়েই এলাকায় যান মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। শিশুর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। পুরসভা এবং বাজার কমিটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঘুরে দেখেন পুড়ে যাওয়া বাজার।

শহরে ফের অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে সল্টলেক সেক্টর ফাইভের রাসায়নিক কারখানা

ফের অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে, আতঙ্ক এলাকায়

পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত বাসিন্দারা

মামলা ধামাচাপা দিতে গিয়ে বিপত্তি, আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গিয়ে ঝলসে গেল অভিযুক্ত

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তি

ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করল দমকল

ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার চেষ্টা! এক রাতের মধ্যেই নিঃস্ব গোটা পরিবার

ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের হাসপাতালে, আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]